২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ উপলক্ষে দুটি নাটক নির্মাণ করছেন মাহফুজ আহমেদ

ঈদ-উল-আযহা উপলক্ষে দুটি নাটক নির্মাণ করছেন অভিনেতা মাহফুজ আহমেদ। এগুলো হলো মুহম্মদ জাফর ইকবালের রচনায় 'দিন দিন প্রতিদিন' ও বৃন্দাবন দাশের রচনায় 'পুত্রদান'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2007, 11:16 AM

Updated : 26 Aug 2022, 09:01 PM

ডিসেম্বর ১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ঈদ-উল-আযহা উপলক্ষে দুটি নাটক নির্মাণ করছেন অভিনেতা মাহফুজ আহমেদ। এগুলো হলো মুহম্মদ জাফর ইকবালের রচনায় 'দিন দিন প্রতিদিন' ও বৃন্দাবন দাশের রচনায় 'পুত্রদান'। 'দিন দিন প্রতিদিন' নাটকের গল্প আবর্তিত হয়েছে এক যুবকের একঘেয়ে জীবন নিয়ে। যে নিজের জীবনকে আনন্দময় করতে নানা ঘটনা ঘটাতে থাকে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ঈশিতা, আতা ও মাহফুজ আহমেদ নিজে। নাটকটি বিটিভিতে প্রচারিত হবে। এটিএন বাংলার জন্য নিমির্তব্য 'পুত্রদান' নাটকটিতে অভিনয় করছেন আজিজুল হাকিম, শহীদুজ্জামান সেলিম, তানিয়া, বিজরী বরকতউল্লাহ, দিলারা জামান প্রমুখ। নাটকের কাহিনী আবর্তিত হয়েছে সন্তানের প্রতি একজন মায়ের চিরন্তন ভালবাসাকে কেন্দ্র করে। নাটক নির্মাণ প্রসঙ্গে মাহফুজ আহমেদ বলেন, "আমি যখন অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে যাই তখন আমার নিজের একঘেয়েমি কাটানোর জন্য ও নিজে আনন্দ পাবার জন্য নাটক নির্মাণ করি।" মুহম্মদ জাফর ইকবালের লেখা নাটক নির্মাণ প্রসঙ্গে মাহফুজ বলেন, "জাফর স্যার আমার প্রিয় একজন মানুষ। ওনার লেখা নাটক নির্মাণ করতে পারছি এটা আমার সৌভাগ্য। আশা করছি আমার নির্মিত দুটি নাটকই দর্শকপ্রিয়তা পাবে।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এনএল/এমআইআর/১৭০৭ ঘ