২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রচনায় মৌসুমী, পরিচালনায় ওমর সানী, নাটকের নাম 'লাভ বার্ড'

গানের অ্যালবামের ঘোষণা দেওয়ার পর এবার একটি নাটকের জন্য গল্প লিখলেন চলচ্চিত্র নায়িকা মৌসুমী। হাবীব রাশার চিত্রনাট্য নিয়ে নাটকটি পরিচালনা করবেন ওমর সানী। নাটকের নাম 'লাভ বার্ড'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2007, 03:01 PM

Updated : 26 Aug 2022, 09:01 PM

নভেম্বর ৩০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- গানের অ্যালবামের ঘোষণা দেওয়ার পর এবার একটি নাটকের জন্য গল্প লিখলেন চলচ্চিত্র নায়িকা মৌসুমী। হাবীব রাশার চিত্রনাট্য নিয়ে নাটকটি পরিচালনা করবেন ওমর সানী। নাটকের নাম 'লাভ বার্ড'। নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন মৌসুমী। মৌসুমীর বিপরীতে থাকবেন ছোটপর্দার দুই অভিনেতা আনিসুর রহমান মিলন ও ইমন। নাটকটি আসছে ঈদে চ্যানেল আইতে প্রচারিত হবে। এই নাটকের মাধ্যমেই মৌসুমীর বিপরীতে প্রথম অভিনয় করছেন আনিসুর রহমান মিলন। নাটক প্রসঙ্গে চিত্রনায়িকা মৌসুমী বলেন, "এটি আমার লেখা একটি প্রেমের গল্প। গল্পটিকে চিত্রনাট্যরুপ দেয়া হয়েছে। আমার স্বামী ওমর সানী এটি নির্মাণ করবেন।" চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে প্রথম অভিনয় ও নাটক প্রসঙ্গে মিলন বলেন, "মৌসুমী জনপ্রিয় একজন চিত্রনায়িকা। দর্শক তাকে পছন্দ করে। তাঁর বিপরীতে অভিনয় করার বিষয়টি আমার কাছে বেশ রোমাঞ্চকর লাগছে। আর নাটকের গল্পটি অসাধারণ। একটি প্রেম-ভালবাসা পূর্ণ কিন্তু টানাপড়েনের সংসারের গল্প এটি।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এনএল/এমআইআর/২০৫৬ ঘ