২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুটিং করতে গিয়ে আহত হয়েছেন নানা পাটেকর

শুটিং করতে গিয়ে পা মচকে গেছে নানা পাটেকরের। একটি গানের দৃশ্য চিত্রায়নের সময় তিনি আহত হন। এ ধকল কাটিয়ে উঠতে চিকিৎসকরা নানাকে কয়েকদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2007, 10:44 AM

Updated : 26 Aug 2022, 09:01 PM

নভেম্বর ২৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম)-- শুটিং করতে গিয়ে পা মচকে গেছে নানা পাটেকরের। একটি গানের দৃশ্য চিত্রায়নের সময় তিনি আহত হন। এ ধকল কাটিয়ে উঠতে চিকিৎসকরা নানাকে কয়েকদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের । গানের দৃশ্য চিত্রায়নের সময় পা মেলাতে গিয়েই নানা এ দুর্ঘটনার শিকার হন । রাকেশ সারাং পরিচালিত 'হর্ন ওকে প্লিজ' ছবির শুটিংয়ের সময় কামিলস্তান স্টুডিওতে এ ঘটনাটি ঘটে। আহত হওয়ার পরপরই তিনি পায়ে তীব্র ব্যথা অনুভব করেন। পরে তাকে হাসপাহালে নেয়া হয় । তবে ডাক্তারি পরীক্ষায় আশংকাজনক কিছু ধরা পড়েনি। ডাক্তাররা তাকে টানা কয়েকদিন বিশ্রামে থাকার পরামর্শ দেন। নানা সিদ্ধান্ত নিয়েছেন বিশ্রামের সময়টা তিনি তার পুনের খামার বাড়িতে কাটাবেন। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমডিএস/ ১৬৩২ ঘ