২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমার বয়স নিয়ে ভাবি না : মাধুরী

বলিউড নায়িকা মাধুরী দীক্ষিত দীর্ঘদিন চলচ্চিত্র থেকে দূরে ছিলেন। মঙ্গলবার চলচ্চিত্রে নতুন করে ফিরে আসা উপলক্ষে দিল্লিতে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2007, 08:42 AM

Updated : 26 Aug 2022, 09:01 PM

নভেম্বর ২৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বলিউড নায়িকা মাধুরী দীক্ষিত দীর্ঘদিন চলচ্চিত্র থেকে দূরে ছিলেন। মঙ্গলবার চলচ্চিত্রে নতুন করে ফিরে আসা উপলক্ষে দিল্লিতে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। খবর ভারতীয় ওয়েবসাইটের। 'আজা নাচলে' ছবির মাধ্যমে আবার বলিউডের রুপালী পর্দায় ফিরে আসছেন এক সময়ের হার্টথ্রব এই নায়িকা। কনফারেন্সে মাধুরী 'আজা নাচলে' প্রসঙ্গে কথা বলেন। তার বাস্তবজীবনের নায়ক আমেরিকার সার্জন ডাক্তার শ্রীরাম নেনে প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন। দর্শক সারির পিছনের দিকে বসে অনুষ্ঠানটি উপভোগ করছিলেন তিনি। ৪১ বছর বয়স্ক বলিউড তারকা জিন্স ও কালো শার্ট পড়ে হাজির হন অনুষ্ঠানে। 'দিল তো পাগল হ্যায়' ছবিতে অভিনয়ের সময়কার মতোই তাকে দেখাচ্ছিল। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন - তিনি এই বয়সে এখনো কীভাবে শরীরকে এতোটা ফিট রেখেছেন, বজায় রেখেছেন তার সৌন্দর্য। জবাবে তিনি বলেন, "আমার কোন বদভ্যাস নেই, আর আমি কখনো আমার বয়স নিয়ে ভাবি না। ইতিবাচক চিন্তা, যোগ ব্যায়াম এবং মেডিটেশন বয়স ধরে রাখতে আমাকে সাহায্য করেছে বলে আমি মনে করি।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৪২৮ ঘ