২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজ কাপুরকে নিয়ে ছবি করতে চান অনিল কাপুরও

ঋতুপর্ণ ঘোষের ঘোষণার কয়েক দিনের মধ্যে রাজকাপুরকে নিয়ে চলচ্চিত্র তৈরির ঘোষণা দিলেন অনিল কাপুর। তার প্রযোজনা সংস্থা সূত্রে জানা গেছে, অনিল এখন ছবির চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। খরব ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2007, 12:53 PM

Updated : 26 Aug 2022, 09:00 PM

নভেম্বর ২৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ঋতুপর্ণ ঘোষের ঘোষণার কয়েক দিনের মধ্যে রাজকাপুরকে নিয়ে চলচ্চিত্র তৈরির ঘোষণা দিলেন অনিল কাপুর। তার প্রযোজনা সংস্থা সূত্রে জানা গেছে, অনিল এখন ছবির চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। খরব ভারতীয় ওয়েবসাইটের। অনিল কাপুর প্রযোজিত ছবি 'গান্ধি মাই ফাদার' নির্মাণের পর এই অভিনেতা বিখ্যাত ব্যক্তিদের জীবনী ভিত্তিক কিছূ চিত্রনাট্য নিয়ে নিবিড়ভাবে কাজ করেছেন। শেষ পর্যন্ত রাজকাপুরকে নিয়ে ছবি তৈরির সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কয়েকজন পরিচালকের সঙ্গে কথাও বলেছেন ইতোমধ্যে। পাশাপাশি গবেষণা চালিয়ে যাচ্ছেন। অনিল কাপুরের এক মুখপাত্র জানান, "আমরা রাজ কাপুরের জীবনী ভিত্তিক চিত্রনাট্য নিয়ে কাজ করছি। রাজ কাপুরের অভিনয়ে প্রভাবিত হয়েছিলেন অনিল। তাই তিনি এই ছবিটি নির্মাণ করতে চান।" ছবির নাম ভূমিকায় অনিল অভিনয় করবেন কি না সে ব্যাপারে তিনি কিছু বলেননি। এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে নারাজ অনিলও। তিনি বলেন, "আমি এ ব্যাপারে কয়েকজন পরিচালকের সঙ্গে আলাপ করেছি মাত্র। এর বেশি কিছু না।" অনিল কাপুর এখন ব্যস্ত তাঁর দ্বিতীয় প্রযোজিত ছবি 'শর্টকাট' এর কাজ নিয়ে। ছবির প্রধান ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় খান্না এবং অমৃতা রাও। এদিকে রনধীর, ঋষি এবং রাজিব কাপুরও তাঁদের পরলোকগত বাবাকে নিয়ে ছবি বানাতে আগ্রহী। রাজ কাপুরের জীবনী কেন্দ্রিক ছবি নির্মাণের ব্যাপারে অনিলের পরিকল্পনা সম্পর্কে ঋষি কাপুর কোন মন্তব্য করতে রাজি হননি। স