নভেম্বর ২৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরায় মহরত হয় 'প্রিয়তমাষু' চলচ্চিত্রের। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে মোরশেদুল ইসলামের চিত্রনাট্য ও পরিচালনায় তৈরি হচ্ছে ছবিটি।
২ ডিসেম্বর ছবির শুটিং শুরু হবে। ছবিতে প্রধান দুটি চরিত্র জহির ও নিষাদ এর ভূমিকায় অভিনয় করবেন তৌকির আহমেদ ও আফসানা মিমি।
ছবির কাহিনী আবর্তিত হয়েছে প্রতিবেশী দুটি পরিবারকে কেন্দ্র করে। এক পরিবারের বউ হঠাৎ তার স্বামীর বন্ধু দ্বারা ধর্ষিত হয়। পরে পাশের পরিবারটি মেয়েটিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।
তৌকির ও মিমি ছাড়াও এই ছবিতে আরো অভিনয় করবেন আরমান পারভেজ মুরাদ ও সোহানা সাবা।
এ প্রসঙ্গে তৌকির আহমেদ বলেন, "আমার মনে হয় স
bdnews24