২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একই অ্যালবামে শিল্পী পলাশ ও সায়মন

সংগীত শিল্পী পলাশ সংগীত পরিচালক শওকত আলী ইমন (সায়মন) এর সুরে গান গাইলেও এই প্রথমবার দুজনে আসছেন একই ভূমিকায়, দু'জনে গাইছেন একই অ্যালবামে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2007, 12:36 PM

Updated : 26 Aug 2022, 09:00 PM

নভেম্বর ২৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- সংগীত শিল্পী পলাশ সংগীত পরিচালক শওকত আলী ইমন (সায়মন) এর সুরে গান গাইলেও এই প্রথমবার দুজনে আসছেন একই ভূমিকায়, দু'জনে গাইছেন একই অ্যালবামে। অ্যালবামটিতে দুজনের মোট ১০টি গান থাকবে। অ্যালবামটির গানগুলো রোমান্টিক এবং সফ্ট মেলোডিনির্ভর। গানগুলো লিখবেন আশরাফ বাবু, রাজীব। আর সবগুলো গানের সংগীত পরিচালনা করবেন শিল্পী শওকত আলী ইমন ওরফে সায়মন নিজেই। ২০০৮ সালের ভালবাসা দিবস উপলক্ষে অ্যালবামটি প্রকাশ করা হবে। নতুন এ অ্যালবাম সম্পর্কে সায়মন জানান, "আমরা দু'ভাই মিলে বিশেষ একটা কিছু করতে চাই। যেখানে বাণিজ্যিক বিষয়টি একেবারেই থাকবে না। থাকবে শুধু আমাদের ভাললাগাটা।" এর আগে গানচিলের ব্যানারে প্রকাশিত হয় শওকত আলী ইমনের গায়ক হিসেবে ডেব্যু অ্যালবাম 'হারিয়ে খুঁজি'। অ্যালবামে নিজেকে তিনি 'সায়মন' নামে পরিচয় দেন শ্রোতাদের কাছে। অ্যালবামের 'এখনো তোমাকে হারিয়ে খুঁজি' বেশ জনপ্রিয়তা পায়। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৮২২ ঘ