২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটেনে সেরা দশে 'ওম শান্তি ওম'

বলিউড তারকা শাহরুখ খানের 'ওম শান্তি ওম' ব্রিটেনে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ছবিটি ইতিমধ্যে ব্রিটেনে সেরা দশ ছবির তালিকায় (ইউকে টপ টেন) জায়গা করে নিয়েছে। খবর ব্রিটেনের ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2007, 12:35 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

নভেম্বর ২৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বলিউড তারকা শাহরুখ খানের 'ওম শান্তি ওম' ব্রিটেনে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ছবিটি ইতিমধ্যে ব্রিটেনে সেরা দশ ছবির তালিকায় (ইউকে টপ টেন) জায়গা করে নিয়েছে। খবর ব্রিটেনের ওয়েবসাইটের। ফারাহ খান পরিচালিত 'ওম শান্তি ওম' প্রযোজনা করেছেন রেড চিলিস এন্টারটেইনমেন্ট এর পক্ষে গৌরি খান। গৌরি শাহরুখের স্ত্রী আর রেড চিলিস তাদের প্রযোজনা সংস্থা। শুধু ব্রিটেনেই 'ওম শান্তি ওম' ২ মিলিয়ন মার্কিন ডলারের বেশী আয় করেছে। এ পযর্ন্ত বিশ্বব্যাপী ১৪০০টির বেশী প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শিত হয়েছে, প্রথম সপ্তাহেই আয় করেছে ১৯ মিলিয়ন মার্কিন ডলার। প্রথম সপ্তাহে ভারত থেকে ১৩.৫ মিলিয়ন ডলার এবং উত্তর আমেরিকা থেকে ২ মিলিয়ন ডলার আয় করে ছবিটি। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৮২৮