নভেম্বর ২৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বলিউড নায়িকা মাধুরী দীক্ষিত অনেক আগে থেকেই লতা মঙ্গেশকারের দারুন ভক্ত। আবার কোকিলকণ্ঠী লতাজিরও খুব পছন্দ মাধুরী দিক্ষিতের অভিনয়। তবে বলিউডে বিচরণ করলেও কখনো এক মঞ্চে কোন কিছু পরিবেশন করা হয়ে ওঠেনি তাদের। সেই অভাব পুরণ করতে ২৪ নভেম্বর এই দুই তারকা একই মঞ্চে আসছেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।
স্টার টিভি চ্যানেলের 'ভয়েজ অব ইন্ডিয়া'-এর ফাইনাল রাউন্ড শুরু হচ্ছে ২৪ নভেম্বর সন্ধ্যায়। আর এই অনুষ্ঠানে অংশ নিতে আসছেন এই দুই বিখ্যাত তারকা। অনুষ্ঠানে মাধুরী নৃত্য পরিবেশন করবেন আর লতাজি বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেবেন।
মাধুরী দীক্ষিত স্মৃতিচারণ করতে গিয়ে জানান, "লতাজি যখন 'হাম আপকে হ্যায় কৌন' এবং 'রাম লক্ষন' ছবিতে আমার জন্য গান গেয়েছিলেন তখন আমার মনে হয়েছিল আমার ক্যারিয়ার জীবন পরিপূর্ণতা পেলো।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/১৫৫৩ ঘ
bdnews24