২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সঞ্জয়ের সঙ্গে দেখা হয়নি শোয়েব আখতারের

ভারত সফরে গিয়ে প্রিয় অভিনেতা সঞ্জয় দত্তের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন পাক ক্রিকেটার শোয়েব আখতার। কিন্তু এই সাক্ষাতের সম্ভাবনা নাকচ করে দিয়েছে পুনের ইয়েরওয়ারা জেল কর্তৃপক্ষ। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2007, 09:40 AM

Updated : 26 Aug 2022, 08:59 PM

নভেম্বর ২৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ভারত সফরে গিয়ে প্রিয় অভিনেতা সঞ্জয় দত্তের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন পাক ক্রিকেটার শোয়েব আখতার। কিন্তু এই সাক্ষাতের সম্ভাবনা নাকচ করে দিয়েছে পুনের ইয়েরওয়ারা জেল কর্তৃপক্ষ। খবর ভারতীয় ওয়েবসাইটের। শোয়েব আখতার সঞ্জয় দত্তের দারুন ভক্ত। তাই পুনের ইয়েরাওয়াড়া জেলে দেখা করতে চেয়েছিলেন প্রিয় অভিনেতার সঙ্গে। কিন্তু বাঁধ সাধল জেল কর্তৃপক্ষ। জেলের একজন উর্ধতন কর্মকর্তা জানান, " ইয়েরাওয়ারা জেল প্রশাসন এ ধরনের কোন সাক্ষ্ৎা এর আয়োজন করতে পারে না। তাছাড়া জেল কর্তৃপক্ষ দেখেছে এ ধরনের সাক্ষাতের কোন যৌক্তিকতা নাই।" ভারত সফররত পাক - ক্রিকেট দলের সদস্য শোয়েবকে সরাসরি 'না' বলেনি জেল প্রশাসন। তবে একটা যুক্তি দেখিয়েছে তারা। সেটি হলো, সঞ্জয় দত্ত ইতোমধ্যেই তার বোন এবং আইনজ্ঞসহ সাক্ষাতপ্রার্থীদের সঙ্গে দেখা করার মাসাধিক কাল সময়ের যে কোটা তা শেষ করেছেন। ফলে এটি আর বাড়ানো যাচ্ছে না। আশা করা হচ্ছে, চলতি সপ্তাহে সুপ্রিম কোর্টে সঞ্জয় দত্তের জামিনের জন্য করা আপিল আবেদনের শুনানি হবে। ১৯৯৩ সালে মুম্বাইয়ে বোমা হামলা এবং অবৈধ অস্ত্র রাখার দায়ে টাডা আদালতের রায়ে অভিযুক্ত সঞ্জয় পুনের ইয়েরওয়ারা জেলে ৬ বছরের সশ্রম কারাদন্ড ভোগ করছেন। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এফবি/এমআইআর/১৫৩৩ ঘ