২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৬ নভেম্বর থেকে 'আমার বউ সব জানে'

হাস্যরসাত্মক তারকাবহুল ধারাবাহিক নাটক নিয়ে আসছেন নির্মাতা সাইফুল ইসলাম মান্নু। ৫২ পর্বের এ ধারাবাহিকের নাম ' আমার বউ সব জানে'। নাটকটির রচয়িতা পরিচালক নিজেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2007, 10:45 AM

Updated : 26 Aug 2022, 08:58 PM

নভেম্বর ২১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- হাস্যরসাত্মক তারকাবহুল ধারাবাহিক নাটক নিয়ে আসছেন নির্মাতা সাইফুল ইসলাম মান্নু। ৫২ পর্বের এ ধারাবাহিকের নাম ' আমার বউ সব জানে'। নাটকটির রচয়িতা পরিচালক নিজেই। নাটকের কাহিনী আর্বতিত হয়েছে ৭০ বছর বয়সী শিক্ষিকা রুবিনা আক্তার ও তার চার মেয়েকে ঘিরে। স্বামী মারা যাওয়ার পর রুবিনা তার চার মেয়ে তিথি, যুথী, বিথি ও সাথীকে নিয়ে থাকেন। ছোট মেয়ে সাথী বাদে অন্যদের বিয়ে হয়েছে। সাথী বিয়ের বিপক্ষে। এদিকে অন্য মেয়েদের জামাইরা এমন সব কান্ড করে যা একই সঙ্গে হাস্যকর ও যন্ত্রণাদায়ক। এরকম কাহিনী নিয়ে নির্মিত হয়েছে 'আমার বউ সব জানে' ধারাবাহিকটি। এ নাটকে অভিনয় করেছেন ফেরদৌসি মজুমদার, মামুনুর রশীদ, আলমগীর, সূর্বনা মুস্তাফা, হুমায়ন ফরিদী, তৌকির আহমেদ, মাহফুজ আহমেদ, তারানা হালিম, দিলারা জামান, মিতা চৌধুরী, ডলি জহুর, অপূর্ব, ফারাহ রুমা, সানজিদা প্রীতি, আল মামুনসহ অনেকেই। ২৬ নভেম্বর সোমবার থেকে প্রতি সোম ও মঙ্গলবার রাত ৮টা ১৫ মিনিটে এনটিভিতে প্রচার করা টেলিহোমের ব্যানারে নির্মিত ধারবাহিকটি। নতুন এ মেগাধারাবাহিক সম্পর্কে নির্মাতা সাইফুল ইসলাম মান্নু জানান, "তারকাবহুল হাস্যরসাত