২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিউজিক ভিডিও তৈরি করছেন আগুন

সংগীত শিল্পী হলেও আগুন মাঝে ব্যস্ত হয়ে পরেন অভিনয়ে। তবে এবার নাটক কিংবা সঙ্গীত নয়, আগুন নির্মাণ করছেন মিউজিক ভিডিও। এটি আগুনের প্রথম মিউজিক ভিডিও নির্দেশনা। আগুনের সঙ্গে এ আয়োজনে তার সঙ্গে আছে ছেলে মিছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2007, 10:42 AM

Updated : 26 Aug 2022, 08:58 PM

নভেম্বর ২০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- সংগীত শিল্পী হলেও আগুন মাঝে ব্যস্ত হয়ে পরেন অভিনয়ে। তবে এবার নাটক কিংবা সঙ্গীত নয়, আগুন নির্মাণ করছেন মিউজিক ভিডিও। এটি আগুনের প্রথম মিউজিক ভিডিও নির্দেশনা। আগুনের সঙ্গে এ আয়োজনে তার সঙ্গে আছে ছেলে মিছিল। চ্যানেল আই এর জনপ্রিয় টক শো 'তৃতীয় মাত্রা'র জন্য টাইটেল সং হিসেবে ভিন্ন আঙ্গিকে এ মিউজিক ভিডিওটা নির্মিত হচ্ছে। মিউজিক ভিডিওতে দ্বিজেন্দ্রনাথ লাল রায়ের 'ধন ধান্যে পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা' গানটির শিল্পী আগুন নিজেই। এখন চলছে মিউজিক ভিডিওটির শুটিং। আশুলিয়ার মনোরম লোকেশনের পাশাপাশি রবিবার শুটিং হয়েছে জাতীয় শহীদ মিনার এলাকায়। বাবার নির্দেশনায় মিছিল এই মিউজিক ভিডিওতে রয়েছে দু'জন মডেলের একজন হিসেবে। অন্য মডেল শিমরান। ২৩ নভেম্বর থেকে মিউজিক ভিডিওটি 'তৃতীয় মাত্রা'য় প্রচার করা হবে। এ প্রসঙ্গে শিল্পী আগুন জানান, "এ ধরনের কাজ এটিই আমার প্রথম। কাজটি করছি একেবারেই আমার মতো করে। সর্বোচ্চ মেধা ও শ্রম ব্যয় করছি। এখানে তুলে ধরার চেষ্টা করছি শুধুই বাংলার রূপ। রূপের অলঙ্কার হিসেবে থাকছে শিশুশিল্পী আমার ছেলে মিছিল এবং শিমরান। ভিন্ন ধরনের নির্মাণশৈলীর এ মিউজিক ভিডিওটি দর্শকদের ভাল লাগবে আশা করি।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৬৩৬ ঘ