২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নোবেল এবার গায়ক

মডেল তারকা নোবেল আবির্ভূত হতে যাচ্ছেন গায়ক হিসেবে। সঙ্গীতাঙ্গনে তার অভিষেক হবে একটি দ্বৈত অডিও অ্যালবামে গান গাওয়ার মধ্য দিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2007, 10:30 AM

Updated : 26 Aug 2022, 08:58 PM

নভেম্বর ২১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- মডেল তারকা নোবেল আবির্ভূত হতে যাচ্ছেন গায়ক হিসেবে। সঙ্গীতাঙ্গনে তার অভিষেক হবে একটি দ্বৈত অডিও অ্যালবামে গান গাওয়ার মধ্য দিয়ে। অ্যালবামটিতে তার সঙ্গে গান গাইবেন ক্লোজআপ ওয়ান তারকা সোনিয়া। সুরকার ইথুন বাবুর কথা, সুর ও সঙ্গীতায়োজনে নির্মিত হবে অ্যালবামটি। এখন অ্যালবামেটির জন্য গান নির্বাচনের কাজ চলছে। ২০০৮ সালের ১৪ ফেব্র"য়ারি ভালোবাসা দিবসে অ্যালবামটি ইথুন বাবুর 'ও মিউজিক' এর ব্যানারে বাজারে আসবে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৬২৬ ঘ