২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অমিতাভের সঙ্গে অভিনয় করবেন মিস শ্রীলঙ্কা

অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন মিস শ্রীলঙ্কা ২০০৬ জ্যাকলিন ফার্নান্দেজ। ছবির নাম 'আলাদিন'। ছবিতে জ্যাকলিন অভিনয় করবেন রাজকুমারী জেসমিনের চরিত্রে আর বলিউড সুপারস্টার বচ্চন থাকবেন জিনের ভুমিকায় ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2007, 12:15 PM

Updated : 26 Aug 2022, 08:58 PM

নভেম্বর ২০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন মিস শ্রীলঙ্কা ২০০৬ জ্যাকলিন ফার্নান্দেজ। ছবির নাম 'আলাদিন'। ছবিতে জ্যাকলিন অভিনয় করবেন রাজকুমারী জেসমিনের চরিত্রে আর বলিউড সুপারস্টার বচ্চন থাকবেন জিনের ভুমিকায় । হিন্দি ছবির নতুন মুখ জ্যাকলিন ছবির শুটিং শুরুর আগেই তার হিন্দি বোলচাল ঠিক করে নিচ্ছেন এখন। মিস শ্রীলঙ্কা চান না ছবিতে তার কন্ঠের ডাবিং হোক। রূপালী পর্দায় এটি হবে জ্যাকলিন এর প্রথম অভিনয়। আগে পত্রিকায় কলাম লেখা ছাড়াও শ্রীলঙ্কায় অনুষ্ঠান উপস্থাপনার কাজ করেছেন তিনি। 'আলাদিন' ছবিতে নাম ভূমিকায় আছেন রিতেশ দেশমুখ। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এফবি/এমআইআর/১৮০৯ ঘ