২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঋতুপর্ণ ঘোষের 'দেবী চৌধুরানী' ছবিতে থাকছেন অর্জুন ও ক্যাটরিনা

বঙ্কিম চট্টোপাধ্যায় এর বিখ্যাত উপন্যাস 'দেবী চৌধুরানী' নিয়ে চলচ্চিত্র তৈরি করতে যাচ্ছেন ওপার বাংলার চলচ্চিত্রকার ঋতুপর্ণ ঘোষ। ছবির দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অর্জুন রামপাল ও ক্যাটরিনা কাইফ। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2007, 03:03 PM

Updated : 26 Aug 2022, 08:57 PM

নভেম্বর ১৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বঙ্কিম চট্টোপাধ্যায় এর বিখ্যাত উপন্যাস 'দেবী চৌধুরানী' নিয়ে চলচ্চিত্র তৈরি করতে যাচ্ছেন ওপার বাংলার চলচ্চিত্রকার ঋতুপর্ণ ঘোষ। ছবির দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অর্জুন রামপাল ও ক্যাটরিনা কাইফ। খবর ভারতীয় ওয়েবসাইটের। বঙ্কিমের উপন্যাসের জন্য মুম্বাইয়ের তারকাদের নির্বাচন প্রসঙ্গে ঘোষ বলেন, "আমি দেখি চরিত্র কাদের ডিমান্ড করছে। সে হিসেবে অর্জুন ও ক্যাটরিনা এ ছবির জন্য দরকারি।" গত মাসেই চরিত্রটি নিয়ে ঘোষের সঙ্গে রামপালের কথা হয়েছে। ঘোষ জানান, "অর্জুন কলকাতা এসেছিল আমার সঙ্গে দেখা করতে। আমাদের আলোচনা খুবই ফলপ্রসু হয়েছে।" ঘোষ সম্পর্কে অর্জুন বলেন, "প্রত্যেক অভিনেতার ভিতর থেকে ঋতুপর্ণ নতুন কিছু না কিছু বের করে নিয়ে আসেন।" ঘোষের 'দি লাস্ট লিয়ার' ছবির একটি চরিত্রে রুপদান করেছেন অর্জুন। সদ্য মুক্তিপ্রাপ্ত 'ওম শান্তি ওম' ছবিতেও তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। ছবিতে তিনি এক কুটিল প্রযোজকের চরিত্রে অভিনয় করেন যে তার স্ত্রীকে হত্যা করে। স্ত্রীটির ভূমিকায় অভিনয় করেন নবাগতা দীপিকা পাড়