২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলচ্চিত্রে অভিষেকের অপেক্ষায় বাধঁন

লাক্স -চ্যানেল আই সুপারস্টার বাঁধন এবার অভিনয় করতে যাচ্ছেন বড় পর্দায়। চলচ্চিত্রে তার অভিষেক হচ্ছে পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরে। রুপালী পর্দায় সালমান শাহ ও মৌসুমীর মতন অনেক জনপ্রিয় তারকার অভিষেক ঘটেছে সোহানের মাধ্যমে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2007, 01:25 PM

Updated : 26 Aug 2022, 08:56 PM

নভেম্বর ১৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- লাক্স -চ্যানেল আই সুপারস্টার বাঁধন এবার অভিনয় করতে যাচ্ছেন বড় পর্দায়। চলচ্চিত্রে তার অভিষেক হচ্ছে পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরে। রুপালী পর্দায় সালমান শাহ ও মৌসুমীর মতন অনেক জনপ্রিয় তারকার অভিষেক ঘটেছে সোহানের মাধ্যমে। বাঁধন ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হন। পড়াশোনার ব্যস্ততার কারণে লাক্স-চ্যানেল আই প্রজেক্টের প্রথম ছবি 'দারুচিনি দ্বীপ' এ অভিনয় করা হয়নি তার। ফলে এ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে বাধঁনের। প্রথম ছবিতে তিনি অভিনয় করবেন ঢালিউডের সুপারস্টার শাকিব খানের বিপরীতে। এ বছরই শুরু হবে নতুন এ ছবির কাজ। পরিচালক সোহানুর রহমান সোহান বলেন, "বাঁধনকে নিয়ে যে ছবিটি বানাতে যাচ্ছি তার নাম এখনো ঠিক হয়নি। ছবির গল্প লেখার কাজ চলছে। অ্যাকশন-রোমান্টিক গল্প নিয়েই ছবিটি বানানো হবে। ইতিমধ্যে ছবিতে অভিনয়ের জন্য বাঁধনকে চুক্তিবদ্ধ করা হয়েছে। চলচ্চিত্রে মেয়েটি খুবই ভাল করবে বলে আমার বিশ্বাস।" দেশীয় চলচ্চিত্রে তার অভিষেক প্রসঙ্গে বাঁধন জানান, "আমি ভাগ্যবতী যে প্রথম ছবিতেই পরিচালক হিসেবে সোহানুর রহমান সোহান ও নায়ক হিসেবে শাকিব খানকে পেয়েছি। ছোট পর্দার মতন বড় পর্দায়ও দর্শক আমাকে ভাল ভাবে গ্রহণ করবেন - এ বিশ্বাস আমার রয়েছে।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৯০৮ ঘ