২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একসঙ্গে দুই গায়িকা মৌসুমী ও ইরিন

জনপ্রিয় টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী মৌসুমী ও তার ছোট বোন ইরিন জামান প্রথমবারের মতন একসঙ্গে দর্শক-শ্রোতাদের সামনে আসছেন। তবে রুপালি পর্দায় নয়, অডিও অ্যালবামে সংগীত শিল্পী হিসেবে। একটি দ্বৈত অডিও অ্যালবামে দুই বোনের গান ফিতাবন্দি হচ্ছে প্রথমবারের মতন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2007, 10:40 AM

Updated : 26 Aug 2022, 08:56 PM

নভেম্বর ১৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- জনপ্রিয় টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী মৌসুমী ও তার ছোট বোন ইরিন জামান প্রথমবারের মতন একসঙ্গে দর্শক-শ্রোতাদের সামনে আসছেন। তবে রুপালি পর্দায় নয়, অডিও অ্যালবামে সংগীত শিল্পী হিসেবে। একটি দ্বৈত অডিও অ্যালবামে দুই বোনের গান ফিতাবন্দি হচ্ছে প্রথমবারের মতন। অডিও অ্যালবামটির আয়োজক সুরকার ইথুন বাবু। তার কথা, সুর ও সঙ্গীত পরিচালনায় তৈরি হচ্ছে দুই বোন মৌসুমী ও ইরিন জামানের এ দ্বৈত অ্যালবাম। অ্যালবামে মৌসুমী ও ইরিন জামান দু'জনের ৫টি করে মোট ১০টি গান গাইবেন। সবগুলো গানের কথা লিখেছেন ও সুর করেছেন ইথুন বাবু। এরই মধ্যে 'দু'চোখে তোমারই জাদুর ছোঁয়া/কেন যে মায়া লাগে' শিরোনামের গানটির মিউজিক ট্র্যাক তৈরি হয়েছে। শিগগিরই গানটির রেকর্ডিং হবে। আগামী বছর ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ইথুন বাবুর নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান 'ও মিউজিক' থেকে অ্যালবামটি একই সঙ্গে অডিও ও ভিডিও হয়ে বাজারে বেরুবে। মিউজিক ভিডিও পরিচালনা করবেন মৌসুমী নিজে। কোরবানির ঈদের আগেই এ অ্যালবামের গান নিয়ে শুটিং করার জন্য দেশের বাইরে যাবেন বলে জানান তিনি। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৬৩৭ ঘ