নভেম্বর ১৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- খুব শিঘ্রই পাকিস্তানের বিভিন্ন প্রেক্ষাগৃহে ২০টি ভারতীয় চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে। খবর ভারতীয় ওয়েবসাইটের।
এ বছরের জুনে পাকিস্তানে বলিউডের প্রথম ছবি 'আওয়ারাপান' মুক্তি পায়। এমরান হাশমি অভিনীত ছবিতে দুটি দেশের অভিনেতা অভিনেত্রীরা অংশ নিয়েছিলেন।
'আওয়ারাপান' ছাড়াও রাম গোপাল ভার্মার 'সরকার' ছবিটিও মুক্তি পেয়েছে পাকিস্তানে। দুটি ছবিই দর্শকদের তুষ্ট করে প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে।
পাকিস্তানে মুক্তিপ্রাপ্তব্য ২০টি ছবির মধ্যে নতুন ও পুরোনো দু ধরনের ছবিই আছে। এর মধ্যে রয়েছে 'কিলার', 'গ্যাংস্টার' ও স
bdnews24