নভেম্বর ১২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বলিউডের কিংবদন্তিতুল্য কমেডিয়ান জনি ওয়াকার অভিনয়ের পাশাপাশি একসময় চলচ্চিত্র পরিচালনাও শুরু করেছিলেন। তার পদাঙ্ক অনুসরন করছেন ছেলে অভিনেতা নাসির কাজি শীঘ্রই চলচ্চিত্র পরিচালনায় নামছেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।
২০০৩ সালে জনি ওয়াকার মারা যান। এর আগে তিনি বলিউডে অসংখ্য ছবিতে অভিনয় করেন। ১৯৮৬ সালে 'পহুঁছে হুয়ে লোগ' নামে একটি ছবিও পরিচালনা করেন তিনি।
জনি ওয়াকারের ছেলে নাসির কাজিও একইভাবে চলচ্চিত্র পরিচালনায় আসছেন। তিনি জানান, "আমি এখনো অভিনয় করছি। তবে আমি খুব শীঘ্রই পরিচালনায় আসছি। বর্তমানে আমি একটি কমেডি ছবির চিত্রনাট্য প্রস্তুত করছি। এটাতে নতুন ও পুরাতন শিল্পীরা অভিনয় করবেন।"
নাসির কাজি বর্তমানে জনপ্রিয় টিভি সিরিয়াল 'অম্বর ধারা' ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করছেন। এছাড়া ইন্দর কুমারের 'আশিক' ছবিতেও তিনি ভিলেন চরিত্রে অভিনয় করছেন।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১১৩১ ঘ
bdnews24