২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপারওম্যান চরিত্রে অভিনয় করবেন কোয়েনা

বলিউডের অনেক নায়িকাই 'কৃশ' এর মতো কোন চরিত্রে অভিনয় করতে চান, সন্দেহ নেই। কিন্তু সবার ভাগ্যে সেটা জোটে না। বলিউডের কোয়েনা মিত্রকে সে হিসেবে ভাগ্যবতী বলতে হবে। কৃশের মতোই একটি চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছেন এই বলিউড তারকা যেটি মূলত সুপারওম্যানের আদলে গড়া। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2007, 12:24 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

নভেম্বর ০৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বলিউডের অনেক নায়িকাই 'কৃশ' এর মতো কোন চরিত্রে অভিনয় করতে চান, সন্দেহ নেই। কিন্তু সবার ভাগ্যে সেটা জোটে না। বলিউডের কোয়েনা মিত্রকে সে হিসেবে ভাগ্যবতী বলতে হবে। কৃশের মতোই একটি চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছেন এই বলিউড তারকা যেটি মূলত সুপারওম্যানের আদলে গড়া। খবর ভারতীয় ওয়েবসাইটের। ছবির নাম কার্ন। ছবিতে সুপারওম্যান টাইপের চরিত্রে রুপদান করতে হবে তাকে যর সঙ্গে কৃশের বেশ কিছু মিল রয়েছে। এ ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে কোয়েনা দারুন উত্তেজিত। তিনি জানান, এই ছবিটি হলিউডের কোন ছবির চেয়ে কোন অংশে কম হবে না। কোয়েনা বলেন, "আমি কার্ন নামের একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছি, যেখানে আমার চরিত্র হবে সুপারওম্যানের। এটা একটা আর্ন্তজাতিক ছবি। আর এ কারণে আমি খুব রোমাঞ্চ অনুভব করছি।" কার্ন ছবিটি ৯০ কোটি ভারতীয় রূপীর প্রজেক্ট এবং এখানে কোয়েনা মিত্রই একমাত্র ভারতীয় মুখ। ছবিটিতে অনেক স্পেশাল ইফেক্ট ব্যবহার করা হচ্ছে। প্রায় চার থেকে পাঁচটি লোকেশনে পর্যায়ক্রমে ছবির শুটিং হবে। আগামী বছর ছবিটি মুক্তি পাবে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/১৮১৪ ঘ