২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে মুক্তি পাচ্ছে 'শত্র" শত্র" খেলা'

রোজার ঈদে সিঙ্গাপুরে ইমপ্রেস টেলিফিল্মের 'একজন সঙ্গে ছিল' প্রথম বানিজ্যিক ছবি হিসেবে মুক্তি পেয়েছিল দেশের বাইরে। বাংলাদেশের দ্বিতীয় বানিজ্যিক ছবি হিসেবে এবার লন্ডনের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে 'শক্র শক্র খেলা'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2007, 12:22 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

নভেম্বর ৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- রোজার ঈদে সিঙ্গাপুরে ইমপ্রেস টেলিফিল্মের 'একজন সঙ্গে ছিল' প্রথম বানিজ্যিক ছবি হিসেবে মুক্তি পেয়েছিল দেশের বাইরে। বাংলাদেশের দ্বিতীয় বানিজ্যিক ছবি হিসেবে এবার লন্ডনের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে 'শক্র শক্র খেলা'। বরেণ্য কবি নির্মলেন্দু গুণের 'শক্র শক্র খেলা' কবিতা অবলম্বনে ছবিটি নির্মাণ করেছেন জয়নাল আবেদিন। এটি তার পরিচালিত প্রথম ছবি। পরিচালনার পাশাপাশি ছবিটির প্রযোজকও তিনি। জয়নাল আবেদিনের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ডমিনো থেকে নির্মিত 'শত্র" শত্র" খেলা' ছবিটি ইতিমধ্যেই লাভ করেছে চলচ্চিত্র সেন্সরবোর্ডের সনদপত্র । ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাজ্জাক, মান্না, মৌসুমী, স্বাগতা, শিরিন বকুল, আফজাল শরীফ, নাদের খান, মিশা সওদাগরসহ অনেকেই। ছবির চিত্রগ্রহণ করেছেন লাল মোহাম্মদ, কাহিনী রচনায় আছেন আবদুল্লাহ জহির বাবু, সংলাপে ছটকু আহমেদ, সম্পাদনায় আমজাদ হোসেন, সঙ্গীতে ইমন সাহা। লন্ডনের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেয়া প্রসঙ্গে ছবির প্রযোজক ও পরিচালক জয়নাল আবেদিন জানান, "লন্ডনে অনেক প্রবাসী বাঙালী রয়েছেন যারা দেশের ছবি দেখতে চান। তাদের জন্যই আমার এ উদ্যোগ। এ বিষয়ে প্রয়োজনীয় অনুমতি পাওয়ার পর ছবিটির মুক্তির তারিখ নির্ধারণ করব। 'শত্র" শত্র" খেলা' ছবিটি লন্ডনে মুক্তি পেলে আমার দীর্ঘদিনের একটি স্বপ্ন পূরণ হবে। আশা করছি, অচিরেই আমি ছবির মুক্তির তারিখ ঘোষণা করতে পারব।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৮১৭ ঘ