নভেম্বর ৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- টাইম সাময়ীকির বিচারে বিশ্বের সেরা ১০ টি সাউন্ডট্র্যাকের মধ্যে জায়গা করে নিয়েছে ভারতের বিশিষ্ট সুরকার এর রহমানের 'রোজা' ছবির গানগুলি। খবর ভারতীয় ওব্বসাইটের।
এ ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এ আর রহমান বলেন, "টাইম সাময়ীকির এই নির্বাচনে টিকতে পেরে আমি গর্বিত।"
তিনি বলেন, "ভবিষ্যতের গর্ভে কী লুকিয়ে আছে তা বোঝা সত্যিই মুশকিল। হঠাৎ একদিন আপনি দেখলেন যে টাইম সাময়ীকির বিচারে সেরা ১০টি সাউন্ডট্রাকের মধ্যে 'রোজা' নির্বাচিত হয়েছে।"
'রোজা' মুক্তি পায় ১৯৯২ সালে। তামিল ভাষার এই ছবিটির পরিচালক মনিরত
bdnews24