২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরও ৪টি জেমস বন্ড ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ক্রেইগ

আরও ৪টি জেমস বন্ড ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ব্রিটিশ তারকা ডেনিয়েল ক্রেইগ। হলিউডের স্টুডিও এমজিএম জানিয়েছে এ খবর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2007, 12:56 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

নভেম্বর ৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- আরও ৪টি জেমস বন্ড ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ব্রিটিশ তারকা ডেনিয়েল ক্রেইগ। হলিউডের স্টুডিও এমজিএম জানিয়েছে এ খবর। মার্কিন এক ওয়েবসাইট জানায়, এমজিএম এর প্রধান নির্বাহী ও চেয়ারম্যান হ্যারি স্লোয়ান আরো ৪টি জেমস বন্ড ছবি করার জন্য ডেনিয়েল ক্রেইগকে চুক্তিবদ্ধ করেছেন। তবে এর মধ্যে বন্ড সিরিজের ২২ নম্বর ছবিটি রয়েছে কিনা সেটা নিশ্চিত নয়। ক্যাসিনো রয়ালের সাফল্যের পর ক্রেইগের সম্মানী বাড়ানো হয়েছে। নতুন এই চুক্তির ফলে পরের এক দশকে ক্রেইগ ৩০ মিলিয়ন পাউন্ড আয় করবেন শুধু বন্ড চলচ্চিত্র থেকে। চুক্তি শেষ পর্যন্ত কার্যকর থাকলে শন কনারির পর ক্রেইগই সবচেয়ে বেশি বন্ড ছবিতে অভিনয় করার গৌরব লাভ করবেন। এর আগে শন কনারি ৬টি বন্ড ছবিতে অভিনয় করেছেন। আর ৪টিতে অভিনয় করেছেন রজার মুর। পিয়ার্স ব্রসনান করেছেন তিনটি। টিমোথি ডাল্টন করেছেন ২টি। ডেনিয়েল ক্রেইগের দ্বিতীয় বন্ড চলচ্চিত্রের কাজ শুরু হবে ডিসেম্বরে। ছবিটি মুক্তি পাবে ২০০৮ সালে। এটি ২২তম বন্ড চলচ্চিত্র। ধারণা করা হচ্ছে ২৩ তম বন্ড চলচ্চিত্র মুক্তি পাবে ২০১০ সালে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৮৫৩ ঘ