নভেম্বর ০৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ০২ নভেম্বর, শুক্রবার ছিল বলিউড কিং শাহরুখ খানের জন্মদিন। এই জন্মদিনে তিনি ৪২ বছর বয়সে পা দিলেন। তবে এবার তিনি কোন পার্টির মাধ্যমে তার জন্মদিন পালন করেননি। বরং একবারে সাদামাটা ছিল তার এবারকার জন্মদিন। তিনি একটি কেক কেটে তার জন্মদিন পালন করেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।
কিন্ত ৪২ বছর বয়সে পা দিলেও শাহরুখের ধারনা তার বয়স মাত্র ২৮ বছর। এবার জন্মদিনে তার বন্ধুরা তাকে নানারকম উপহার দিয়েছে। তার মধ্যে করন জোহর তাকে একটি কম্পিউটার, অমিতাভ বচ্চন একটি সুন্দর কলম, আদিত্য চোপড়া একটি ক্যামেরা দিয়েছে। অমিতাভ 'কৌন বানেগা ক্রোড়পতি' অনুষ্ঠানে এই কলমটি শাহরুখকে ব্যবহার করতে বলেছে।
এদিকে শাহরুখ খানের বউ তাকে জন্মদিনে কিছুই দেয়নি বলে জানান। এ প্রসঙ্গে তিনি জানান, "আমার বউ একটু কৃপন। সে আমাকে কিছুই দেয় না। সে বলে, সে আমাকে সন্তান দিয়েছে।"
শাহরুখ খান তার জন্মদিন উপলক্ষে কিছু ইচ্ছা ব্যক্ত করেছেন। সেগুলো হচ্ছে,
ক্স আমি ১০টি ভালো ছবি বানাতে চাই। যদিও আমি এখনো জানিনা সেগুলো কেমন হবে।
ক্স আমার ছেলে মেয়ে তাদের সব খেলায় আমাকে নেবে আমি এই আশা করি।
ক্স আমি তাদেরকে আমার চেয়েও বেশী শিক্ষিত দেখতে চাই। আমার চেয়ে তাদের জ্ঞান বেশী হোক।
ক্স একটি ভালো ফিল্ম স্টুডিও বানাতে চাই। এর জন্য আমি একটুকরো জমি চাই।
ক্স একটি হাসপাতাল বানাতে চাই।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৮২৪ ঘ
bdnews24