নভেম্বর ১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বলিউড তারকা আমির খানের ভাই ফয়সাল খানের দেখভালের দায়িত্ব নিতে আদালতের অনুমতি চেয়েছিলেন আমির খান। বুধবার আদালত তার আবেদন খারিজ করে দিয়ে ফয়সালকে তার বাবা তাহির হোসেনের হাতে অর্পণ করেছে। খবর ভারতীয় ওয়েবসাইটের।
এর আগে ফয়সাল আদালতে অভিযোগ করেছিলেন যে, আমির খান তার মা ও বোনের সঙ্গে মিলে তাকে ঘরে আটকে রেখেছে। এবং নানাভাবে তাকে মানসিকভাবে অসুস্থ প্রতিপন্ন করার চেষ্টা করছে। এভাবে তারা ফয়সালের সম্পতি দখল করতে চায়। আদালত ফয়সালের মানসিক সুস্থতা পরীক্ষা করার জন্য চিকিৎসকদের নির্দেশ দেন।
এদিকে ফয়সালের বাবা তাহির খান আদালতে ছেলের দেখভালের দায়িত্ব চেয়ে আবেদন জানান। একই আবেদন করেন আমির খান, তার মা ও বোন।
আদালতের সিদ্ধান্ত জানার পরপরই ভাইয়ের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমির খান এক লিখিত বিবৃতি দেন। সেখানে তিনি লেখেন :
"গত আড়াই বছর ধরে আমি আমার ভাই ফয়সাল খানের দেখাশোনা করেছি এবং বিশিষ্ট চিকিৎসকদের পরামর্শ মোতাবেক আমার সাধ্যমতো তার চিকিৎসা করিয়েছি। এই চিকিৎসকদের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। আমি আন্তরিকভাবে সর্বদা আমার ভাইয়ের সর্বোত্তম কল্যান চেয়েছি।
জে জে হাসপাতালের মনঃচিকিৎসা বিভাগের প্রধান তাকে পর্যবেক্ষণের পর জানান যে ফয়সাল অসুস্থ এবং একটি দায়িত্বশীল পরিবারের তত্ত্বাবধানে তার বিশেষ যত
bdnews24