অক্টোবর ৩১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই পপ গায়িকা বেয়ন্স নোলেসের একনিষ্ঠ ভক্ত। শনিবার রাতে মুম্বাইয়ে এই পপতারকা ভক্তদের সামনে গান পরিবেশন করেন। শিল্পীর অনেক উত্তেজিত ভক্তদের সঙ্গে সেখানে ঐশ্বরিয়াও উপস্থিত ছিলেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।
কিছুদিন আগে অ্যাশ হলিউড থেকে 'পিঙ্ক প্যান্থার' ছবির কাজ শেষ করে মুম্বাইয়ে ফিরেছেন। বলিউড তারকা বেয়ন্সের এতই ভক্ত যে, কিছুতেই এই কনসার্ট মিস করতে চাননি। তাই ননদ শ্বেতা নন্দার সঙ্গে তিনিও কনসার্টে হাজির হন। কনসার্ট চলাকালে বেয়ন্সের গানের তালে তাকেও গুনগুন করে গাইতে দেখা গেছে।
'বেয়ন্স এক্সপেরিয়েন্স ২০০৭ ওয়ার্ল্ড ট্যুর' এ বেয়ন্স এই মুহূর্তে ভারতে। ভারতে এটাই তার প্রথম কনসার্ট।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৩১০ ঘ
bdnews24