২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগুনের নতুন অ্যালবাম 'ঠিকানা'

আগুনের নতুন একক অ্যালবাম 'ঠিকানা' প্রকাশিত হতে যাচ্ছে খুব শিঘ্রই। এটি শিল্পীর ১১ তম একক অ্যালবাম। অ্যালবামে মোট ১০টি গান থাকবে। গানের কথা লিখেছেন আসিফ ইকবাল, সাজু খাদেম ও শিল্পী নিজেই। ৮টি গানের সুরারোপ করেছেন আগুন ও দুটি গানের সঙ্গীতায়োজনে রয়েছেন সাজু খাদেম ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2007, 09:25 AM

Updated : 26 Aug 2022, 08:51 PM

অক্টোবর ২৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- আগুনের নতুন একক অ্যালবাম 'ঠিকানা' প্রকাশিত হতে যাচ্ছে খুব শিঘ্রই। এটি শিল্পীর ১১ তম একক অ্যালবাম। অ্যালবামে মোট ১০টি গান থাকবে। গানের কথা লিখেছেন আসিফ ইকবাল, সাজু খাদেম ও শিল্পী নিজেই। ৮টি গানের সুরারোপ করেছেন আগুন ও দুটি গানের সঙ্গীতায়োজনে রয়েছেন সাজু খাদেম । কোরবানির ঈদে অ্যালবামটি সংগীতার ব্যানারে বাজারে আসবে। নতুন এ অ্যালবাম সম্পর্কে শিল্পী আগুন জানান, আধুনিক ধারার গান গাই আমি। তারই ধারাবাহিকতা রক্ষিত হয়েছে অ্যালবামটিতে। অ্যালবামের বেশির ভাগ গানের কথা ও সুর আমার নিজের করা। আশা করছি অ্যালবামটি শ্রোতাদের ভাল লাগবে। গত বছর আগুনের সর্বশেষ একক অ্যালবাম 'আমার মনে নেই' বেরিয়েছিল। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৫১৬ ঘ