২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের হারবানে জনপ্রিয় তারকা শাহরুখ, সঞ্জয় ও ঐশ্বরিয়া

চীনের হেইলংজিয়াং প্রদেশের রাজধানী হারবান। চীনের অন্যান্য শহরের চেয়ে এই শহরে স্থানীয় শিল্প সংস্কৃতির চর্চা চোখে পড়ার মতো। কিন্তু তারপরও এখানে বলিউডের মুন্নাভাই এমবিবিএস বা শাহরুখ খান বা ঐশ্বরিয়া রায়ের জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। বলিউডের এই তারকারা এখানে ব্যাপক জনপ্রিয়। খবর চীনের এক ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2007, 01:59 PM

Updated : 26 Aug 2022, 08:50 PM

অক্টোম্বর ২৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- চীনের হেইলংজিয়াং প্রদেশের রাজধানী হারবান। চীনের অন্যান্য শহরের চেয়ে এই শহরে স্থানীয় শিল্প সংস্কৃতির চর্চা চোখে পড়ার মতো। কিন্তু তারপরও এখানে বলিউডের মুন্নাভাই এমবিবিএস বা শাহরুখ খান বা ঐশ্বরিয়া রায়ের জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। বলিউডের এই তারকারা এখানে ব্যাপক জনপ্রিয়। খবর চীনের এক ওয়েবসাইটের। চীনের অন্যান্য শহরের (যেমন : বেইজিং ও সাংহাই) মত হারবান শহর অতটা পশ্চিম ঘেঁষা নয়। এমনকি এখানে ব্যস্ততাও অনেক কম। হারবানে প্রায় ১ কোটি লোকের বসবাস, যার মধ্যে ৪০ লক্ষ শহরে বাস করে। আর এই জনসংখ্যার প্রায় অধিকাংশই বলিউড তারকাদের খুব ভক্ত। আসলে বিশ্বায়নের ফলেই হারবিন শহরের অধিবাসীদের মধ্যেই বলিউড প্রীতির ছড়িয়ে পরেছে বলে ধারণা করা হচ্ছে। আর এই কারণে চীনের অনেক জাতীয় পত্রিকার প্রচ্ছদ শাহরুখ, ঐশ্বরিয়া বা সঞ্জয় দখল করে নেয়। এ প্রসঙ্গে চীনের এক পত্রিকা বিক্রেতা জানান, "আসলে আকর্ষণীয় পোশাক, মেলোডি নির্ভর হিন্দি গানের জন্য হিন্দি ছবি আমাদের আকর্ষণ করে।" কেটি কি নামের এক গৃহিনী বলেন, "বলিউড নায়কাদের শাড়ি পড়াটা তার ভাল লাগে। তার প্রিয় নায়িকা ঐশ্বরিয়া।" শুধু পত্রিকাতেই নয়, হিন্দি গানের রিং টোনও এই শহরের নাগরিকদের প্রিয়। তারা অনেকেই তাদের মোবাইলে এসব রিং টোন ব্যবহার করেন। এক কলেজ ছাত্র এ আর রহমানের 'ছাইয়া ছাইয়া' রিং টোন তার মোবাইলে ব্যবহার করছেন। তিনি এক ভারতীয় সাংবাদিককে বলেন, "আমাকে এই গানের মানে বুঝিয়ে দিন। এটা খুবই সুরেলা একটা গান।" আরেক ছাত্রী তাকে জিজ্ঞেস করেন, "আপনার কাছে কি নতুন কোন রিং টোন আছে ?" এছাড়া বাংলাদেশ বা ভারতের অনেক খাবারও হারবান শহরে বেশ জনপ্রিয়। এই শহরেই এক হোটেলে কাজ করেন বাঙালী বাবুর্চি। তিনি জানালেন, "এখানে আমাদের আলু পরাটা বা আলু পুরি বেশ জনপ্রিয় খাবার।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৯৫৪ ঘ