২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুকরো খবর : সঞ্জয়ের জন্য উপবাস, বেরির কৌতুক, যোধপুরে জ্যাগার, জ্যাকসনের সম্পত্তি, উত্তেজিত জন

সঞ্জয় এখন ভারতের পুনের ইয়েরওয়ারা জেলখানায় বন্দী। কিন্তু তাই বলে সময় তো আর থেমে থাকে না। দেখতে দেখতে চলে এলো হিন্দুদের করবা চোথ উৎসব। আর এই অনুষ্ঠান পালন করার জন্য পুরো প্রস্তুতি নিচ্ছেন সঞ্জয়ের বান্ধবী মান্যতা ওরফে মানা। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2007, 01:57 PM

Updated : 26 Aug 2022, 08:50 PM

অক্টোম্বর ২৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- সঞ্জয়ের জন্য উপবাস করবেন মান্যতা সঞ্জয় এখন ভারতের পুনের ইয়েরওয়ারা জেলখানায় বন্দী। কিন্তু তাই বলে সময় তো আর থেমে থাকে না। দেখতে দেখতে চলে এলো হিন্দুদের করবা চোথ উৎসব। আর এই অনুষ্ঠান পালন করার জন্য পুরো প্রস্তুতি নিচ্ছেন সঞ্জয়ের বান্ধবী মান্যতা ওরফে মানা। খবর ভারতীয় ওয়েবসাইটের। সঞ্জয়ের পরিবারের এক ঘনিষ্ঠ সুত্র জানায়, "মানা খুব ধার্মিক। তিনি হিন্দু ধর্মের প্রায় সব আচার মেনে চলেন। গত বছর মানা সঞ্জয়ের জন্য প্রথম উপবাস করেছিলেন। এবার সঞ্জয়ের অনেক পাঞ্জাবী বন্ধুদের স্ত্রী এই উপবাস পালন করবেন। তাই মানাও ঠিক করেছেন তিনিও এটা পালন করবেন।" করবা চোথ হচ্ছে বিবাহিত হিন্দু স্ত্রীদের একটি আচার। এই্ দিনে স্ত্রীরা উপবাস থাকে। তারপর রাতে বাড়ির উঁচু ছাদে স্বামীর সামনে তার উপবাস ভাঙ্গে। মান্যতার সঙ্গে সঞ্জয়ের বিয়ের খবর কেউ জানেন না। তবে অনেকেই বলেন, তাদের মধ্যে গোপনে বিয়ে হয়ে গেছে। গত বছর সঞ্জয় এবং মানা একসঙ্গে এই উৎসব পালন করলেও এবার মানাকে একাই পালন করতে হবে। মানার এক বন্ধু জানায়, "মানা সঞ্জয়কে খুবই মিস করছে। প্রথম কয়েক রাত মানা একটুও ঘুমাতে পারেনি।" রক স্টার মিক জিগার এখন ভারতের যোধপুরে রক স্টার মিক জিগার এখন ভারতের যোধপুর। এই নিয়ে এ বছর তিনি দ্বিতীয় বারের মতো ভারতের রাজস্থান সফরে এলেন। এখানে তিনি কিছু লোকসঙ্গীত উপভোগ করবেন। খবর ভারতীয় ওয়েবসাইটের। রাজস্থানের এক রাজ পরিবারের সদস্য জানায়, "স্যার মিক তার দলবল নিয়ে ২৫ অক্টোবর এখানে উড়ে এসেছেন। এখন তিনি যোধপুরের মহারাজা গজ সিংয়ের অতিথি হিসেব আছেন।" বৃহস্পতিবার যোধপুরে শুরু হতে যাচ্ছে রাজস্থান ইন্টারন্যাশনাল ফোক ফেস্টিভ্যাল। এই উৎসবে অনেক গায়ক, বাদক, গল্প বলিয়ের মেলা বসবে। রাজস্থান ছাড়াও ব্রিটেন, পুর্ব ইউরোপ ও মধ্য এশিয়ার অনেক শিল্পী অংশ গ্রহন করবেন এ মেলায়। পাঁচদিন ব্যাপী এই উৎসবে যোগ দেবার জন্যই মিকের যোধপুরে আগমন। ৬৪ বছর বয়স্ক মিক জিগার বিখ্যাত রকব্যান্ড রোলিং স্টোনের প্রধান গায়ক ইতিমধ্যে ভারতের আরেক পর্যটন এলাকা উদয়পুর ঘুরে দেখেছেন। কৌতুকের জন্য ক্ষমা চাইলেন হ্যালি বেরি কৌতুক করে ভালই বিপদে পরেছেন হলিউড তারকা হ্যালি বেরি। গত শুক্রবার টিভি চ্যানেল এনবিসি এর টুনাইট শোতে তিনি অংশ নিয়েছিলেন। একটি কম্পিউটার সফটওয়্যার ব্যবহার করে হ্যার বেরি নিজের ছবিতে নিজের নাক লম্বা করে দেখান যা দেখতে হাস্যকর লাগছিল। ছবিটি উপস্থাপককে দেখিয়ে তিনি বলেন, এটা দেখতে আমার ইহুদি কাজিনের মতো লাগছে। আর কথা শুনেই খেপেছিল ইহুদি স