২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বরে গানে ফিরছেন সাবিনা ইয়াসমীন

গান নিয়ে ডিসেম্বরে শ্রোতাদের মাঝে ফিরবেন সাবিনা ইয়াসমীন, জানালেন তার মেয়ে বাধঁন। যে কোন চ্যানেলে তার একক গানের অনুষ্ঠানের মাধ্যমে নতুনভাবে শ্রোতাদের মাঝে আসবেন জননন্দিত শিল্পী। গত ২৫ অক্টোবর বৃহস্পতিবার দেশে ফিরে শান্তিনগরে মেয়ে বাঁধনের বাসায় উঠেছেন সাবিনা ইয়াসমীন। এখন তিনি পুরোপুরি বিশ্রামে আছেন। টানা ১ মাস তাকে বিশ্রামে থাকতে হবে। সপ্তাহ খানেক জনসমক্ষে আসতে পারবেন না তিনি। সাবিনা মেয়ে বাঁধন বলেন, "গুরুতর একটা অসুখ থেকে সুস্থ হয়ে উঠেছেন মা। যেখানে ডাক্তাররাও তার জীবন নিয়ে শঙ্কায় ছিলেন, সেখানে এই বেঁচে ওঠাটা তার দ্বিতীয় জন্মের মতোই আশ্চর্যজনক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2007, 08:23 AM

Updated : 26 Aug 2022, 08:50 PM

অক্টোবর ২৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- গান নিয়ে ডিসেম্বরে শ্রোতাদের মাঝে ফিরবেন সাবিনা ইয়াসমীন, জানালেন তার মেয়ে বাধঁন। যে কোন চ্যানেলে তার একক গানের অনুষ্ঠানের মাধ্যমে নতুনভাবে শ্রোতাদের মাঝে আসবেন জননন্দিত শিল্পী। গত ২৫ অক্টোবর বৃহস্পতিবার দেশে ফিরে শান্তিনগরে মেয়ে বাঁধনের বাসায় উঠেছেন সাবিনা ইয়াসমীন। এখন তিনি পুরোপুরি বিশ্রামে আছেন। টানা ১ মাস তাকে বিশ্রামে থাকতে হবে। সপ্তাহ খানেক জনসমক্ষে আসতে পারবেন না তিনি। সাবিনা মেয়ে বাঁধন বলেন, "গুরুতর একটা অসুখ থেকে সুস্থ হয়ে উঠেছেন মা। যেখানে ডাক্তাররাও তার জীবন নিয়ে শঙ্কায় ছিলেন, সেখানে এই বেঁচে ওঠাটা তার দ্বিতীয় জন্মের মতোই আশ্চর্যজনক। আসলে অগণিত ভক্ত ও শুভাকাক্সক্ষীর দোয়াই মাকে নতুন জীবন দিয়েছে।" বাঁধন জানান, "সিঙ্গাপুরের ডাক্তারদের ধারণা ছিল, মাকে কমপক্ষে ১২টি কেমোথেরাপি নিতে হবে। ৬টি কেমো নেওয়ার পরই আল্ল