ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) --- আলোচিত 'মাটি হব মাটি' গানখ্যাত ক্লোজআপ ওয়ানের প্রথম আয়োজনের তারকা রুমীর একক অ্যালবাম 'তার ছেঁড়া' বাজারে আসছে। এর আগে দ্বৈতভাবে বিভিন্ন অ্যালবামে গাইলেও এই প্রথমবারের মতো নিজের একক অ্যালবাম নিয়ে আসছেন রুমী।
একক এ অ্যালবামটিকে সাজানো হচ্ছে মোট ১১টি গান দিয়ে। এরইমধ্যে রেকর্ডকৃত ১২টি থেকে ৮টি গান চুড়ান্ত করা হয়েছে। কাজ চলছে আরও ৩টি গান বাছাইয়ের। পপ, রক ও ফিউশনধর্মী গান থাকছে রুমীর প্রথম একক এ অ্যালবামে।
অ্যালবামের গানগুলোর কথা লিখেছেন আসিফ ইকবাল, প্রিন্স মাহমুদ ও জাহিদ আকবর।
সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন প্রিন্স মাহমুদ।
অ্যালবামটি বেরুবে অডিও প্রযোজনা সংস্থা গানচিলের ব্যানারে।
অ্যালবাম প্রসঙ্গে রুমী বলেন, "প্রথম একক বলে অনেক সময় ও যত
bdnews24