২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে মুক্তি পাচ্ছে ছবি 'প্রিয় সাথী'

ছবিপাড়ার বহুল আলোচিত ছবি 'প্রিয়সাথী' অবশেষে মুক্তি পাচ্ছে । ঈদে ছবিটি মুক্তি দেওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে ছবিটির প্রযোজনা সংস্থা ঈদের মুক্তিপ্রাপ্ত ছবির তালিকা থেকে ছবিটি প্রত্যাহার করে নিলে ঈদে আর মুক্তি পায়নি ছবিটি ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2007, 07:02 PM

Updated : 26 Aug 2022, 08:50 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) --- ছবিপাড়ার বহুল আলোচিত ছবি 'প্রিয়সাথী' অবশেষে মুক্তি পাচ্ছে । ঈদে ছবিটি মুক্তি দেওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে ছবিটির প্রযোজনা সংস্থা ঈদের মুক্তিপ্রাপ্ত ছবির তালিকা থেকে ছবিটি প্রত্যাহার করে নিলে ঈদে আর মুক্তি পায়নি ছবিটি । দীর্ঘ ৫ বছর ছবিটি সেন্সর বোর্ডে আটকে ছিল । প্রিয়সাথী দিয়েই ঈদের পর আগামী ২৬ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে নতুন ছবি । ভারতের সুপার-ডুপার হিট 'সাথী' ছবির কপিরাইট নিয়ে নির্মিত হয়েছে প্রিয়সাথী। দেশীয় চলচ্চিত্রের ব্যবসাসফল প্রযোজনা সংস্থা আনন্দমেলা চলচ্চিত্রের ব্যানারের নির্মিত এ ছবির পরিচালক জি সরকার। ছবিটির প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন টিভির জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান, শাহেদ ও রত