২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারিনার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করলেন সাইফ

কিছু দিন আগেও কারিনার সঙ্গে তার সম্পর্ককে আড়াল করতে সাইফ বলেছিলেন, "আমরা স্রেফ ভাল বন্ধু"। এবার আরেকটু ঝেড়ে কেশেছেন সাইফ আলী খান। বলেছেন, "আমরা এখন অনেক ঘনিষ্ট"। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2007, 09:32 AM

Updated : 26 Aug 2022, 08:48 PM

অক্টোবর ১৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- কিছু দিন আগেও কারিনার সঙ্গে তার সম্পর্ককে আড়াল করতে সাইফ বলেছিলেন, "আমরা স্রেফ ভাল বন্ধু"। এবার আরেকটু ঝেড়ে কেশেছেন সাইফ আলী খান। বলেছেন, "আমরা এখন অনেক ঘনিষ্ট"। খবর ভারতীয় ওয়েবসাইটের। বুধবার মুম্বাইয়ে ল্যাকমে ফ্যাশন উইকে এই জুটি যোগ দিতে এলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই প্রথমবারের মত তাদের সম্পর্কের কথা স্বীকার করলেন বলিউড অভিনেতা। মনীষ মালহোত্রার ওই শোতে কারিনার সদ্যবিচ্ছিন্ন ছেলে বন্ধু শহীদ কাপুরের আসার কথা থাকলেও তিনি আসেন নি। মজার ব্যাপার, ঠিক এক বছর আগে নিউ দিল্লিতে মণীষ মালহোত্রার শো 'উইলস ইন্ডিয়া লাইফ স্টাইল ফ্যাশন উইকে' কারিনার সঙ্গে তার সম্পর্ককে জানান দিতে একত্রে র‌্যাম্পে হেঁটেছিলেন শহীদ কাপুর। এর আগে অক্টোবরের ৫ তারিখে দিল্লির এক নাইট ক্লাবে সাইফ কারিনাকে মাস্তি করতে দেখা গেছে তাদের। এক ফটোগ্রাফার তাদের ছবি তুলে ফেললে তার ক্যামেরা কেড়ে ক্লাব থেকে তাকে বের করে দেওয়া হয়। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৫০৮ ঘ