অক্টোবর ৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- 'মন ভাসাইয়া দে' গান এর গায়ক রুপমের চতুর্থ একক অ্যালবাম আসছে। অ্যালবামের নাম ' স্বপ্ন দেখার দিন'। টেকনো, রক ও ফিউশন প্রধান গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি।
গানের কথা লিখেছেন আবেগ রহমান, জাহিদ আকবর, সাকী আহমেদ ও নূপুর। সুর ও সঙ্গীতায়োজনে রয়েছেন জুয়েল, রুপম,সজীব ও আবদার।
অ্যালবামের ক'টি গানের শিরোনাম এরকম : 'দূরে বহু দূরে', 'তোমার একটা সারাদিন', 'দূরে চলে গেলে', 'শোন মেয়ে', 'যেতে গাঁয়ের পথে', 'বৃষ্টি' ইত্যাদি।
সংগীতার ব্যানারে বেরুবে অ্যালবামটি।
নতুন ও চতুর্থ এ অ্যালবাম প্রসঙ্গে রুপম জানান, " নতুন ধারার গান নিয়ে শ্রোতাদের সামনে আসছি। এ অ্যালবামের প্রতি গানই যেন এক একটি গল্প। কথা, সুর ও গায়কী প্রতিটি ক্ষেত্রে ভিন্নমাত্রা যোগ করার চেষ্ঠা করেছি। আমার বিশ্বাস এ কারনে অ্যালবামটি সব ধরনের শ্রোতাদের ভাল লাগবে।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৬২৯ ঘ
bdnews24