২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন প্রেক্ষাপটে এবারের ঈদের ছবি, মূল ধারার চলচ্চিত্রে সুবাতাস

রাজনৈতিক ডামাডোল, সন্ত্রাস আর অশ্লীলতার জোয়ারে বাঁধ দিয়েছে সেন্সর বোর্ড। সরকারও চলচ্চিত্রে অশ্লীলতা রোধে গঠন করছে শক্তিশালী টাস্কফোর্স। মারদাঙ্গা আর অশ্লীলতায় ভরা ছবির বদলে এবার ঈদে মুক্তি পেতে যাচ্ছে পারিবারিক কাহিনী নির্ভর সামাজিক ছবি। মধ্যবিত্ত দর্শকরা ফিরতে শুরু করেছেন হলে। এবার ঈদে অনেকেই আশা করছেন লগ্নি করা টাকার সঙ্গে উঠে আসবে লাভও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2007, 11:09 AM

Updated : 26 Aug 2022, 08:45 PM

অক্টোবর ৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- রাজনৈতিক ডামাডোল, সন্ত্রাস আর অশ্লীলতার জোয়ারে বাঁধ দিয়েছে সেন্সর বোর্ড। সরকারও চলচ্চিত্রে অশ্লীলতা রোধে গঠন করছে শক্তিশালী টাস্কফোর্স। মারদাঙ্গা আর অশ্লীলতায় ভরা ছবির বদলে এবার ঈদে মুক্তি পেতে যাচ্ছে পারিবারিক কাহিনী নির্ভর সামাজিক ছবি। মধ্যবিত্ত দর্শকরা ফিরতে শুরু করেছেন হলে। এবার ঈদে অনেকেই আশা করছেন লগ্নি করা টাকার সঙ্গে উঠে আসবে লাভও। এফডিসির একাধিক সূত্র জানিয়েছেন, এবার ঈদে মুক্তি পেতে পারে ১৪ থেকে ১৫ টি ছবি। এর বেশিরভাগই পারিবারিক কাহিনী নির্ভর সুস্থ ধারার পরিচ্ছন্ন ছবি। গত ঈদে এ সময় ১৯টি ছবি মুক্তি পেয়েছিল। যার অধিকাংশই ছিল অশ্লীলতার দোষে দুষ্ট। এবার প্রেক্ষিত বদলেছে । এফডিসির একটি সূত্র জানায়, গতবারের চেয়ে এবারের ছবি সংখ্যার দিক থেকে কম হওয়ার একটা কারণ সেন্সর বোর্ডের কড়াকড়ি। অশ্লীলতা আর সন্ত্রাসকে কোনভাবেই প্রশ্রয় দেননি বোর্ড। এবারে ঈদে মুক্তি পাওয়া ছবির মধ্যে অ্যাকশন ছবির সংখ্যাও কম। অধিকাংশ ছবিই রোমান্স বা পারিবারিক নাটকীয়তাকে কেন্দ্র করে এগিয়েছে। মধ্যবিত্ত শিক্ষিত সমাজের দর্শক, যারা হলগুলো থেকে দূরে থাকেন, তাদের আশ্বস্ত করতে ছবিগুলোর নামেও পুরোনো দিনের রেশ আনা হয়েছে। রাজনৈতিক সরকার থাকার সময়ে যে সব বাধার মুখে পড়তে হয় এবার তা থাকছে না বলে জানিয়েছেন অনেক প্রযোজক ও পরিবেশক। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রযোজক বললেন, "রাজনৈতিক দল সমর্থিত সিন্ডিকেটের কারণে প্রতিবার ঈদের সময়ে ছবি মুক্তি দেওয়া নিয়ে অনেক ঝামেলা হয়। এবার তা হবে না বলে আশা করছি।" এবারের ঈদের মুক্তিপ্রাপ্তব্য ছবিগুলোর ৫টির নায়ক শাকিব খান। এর মধ্যে আছে সোহানুর রহমান সোহান এর 'কথা দাও সাথী হবে'। ৩৫টি প্রিন্ট নিয়ে দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। সোহানের মতে, "বাংলাদেশের চলচ্চিত্র এক নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে।" তিনি বলেন, " গত কয়েক মাস ধরে কেবল পরিচ্ছন্ন ও পারিবারিক মূল্যবোধসম্পন্ন বিনোদনমূলক ছবিগুলিই ভালো ব্যবসা করছে। এ ধারার ছবিগুলির প্রধান দর্শক নারী। এর মানে হচ্ছে, মেয়েরা আবার হলে ফিরে আসছে।" সোহান বলেন, " মেয়েরা যেহেতু একা ছবি দেখতে যায় না, ফলে দর্শক সংখ্যা দ্বিগুন বা তারও বেশি হচ্ছে, এবং এভাবে সুস্থ ধারার ছবিগুলি ব্লকবাস্টারে পরিণত হচ্ছে। এবারের ঈদেও আমরা লক্ষ্য করছি অধিকাংশ প্রযোজক পরিচালক নারী দর্শকদের লক্ষ্য করেই ছবি তৈরি করেছেন। আমরা আশা করতে পারি তারা ভালই লাভ করতে পারবেন।" তিনি বলেন, "আইনের কড়াকড়ির কারণে অশ্লীল ছবির পথ বন্ধ হয়ে গেছে। ফলে প্রদর্শকরা বাধ্য হয়ে সুস্থ বিনোদনমূলক ছবির প্রতি আগ্রহী হচ্ছে। এর ফলে বাড়ছে হলে পরিবার নিয়ে ছবি দেখা দর্শকের সংখ্যা।" এ দেশের চলচ্চিত্রের জনপ্রিয় ও সফল পরিচালক এফ আই মানিক এবারের ঈদে এতগুলো সুস্থ ছবির মুক্তি পাওয়াটাকে চলচ্চিত্রের টার্নিং পয়েন্ট বিবেচনা করছেন। বললেন, "বেশ কটি সামাজিক ছবি পরপর দারুন ব্যবসা করায় চাঙ্গা হয়ে উঠেছে এ দেশের চলচ্চিত্র শিল্প। হলে ফিরতে শুরু করেছে ভাল ও সুস্থ ছবির দর্শকরা। ধীরে হলেও অশ্লীলতামুক্ত সুস্থ ধারার ভাল ছবির যুগে ফিরছি আমরা।" এবার ঈদে দর্শকরা ভাল বিনোদনমূলক ছবি দেখতে হলে ভিড় করবেন বলে বিশ্বাস জনপ্রিয় নায়ক ফেরদৌসের। তার মতে, "এজন্য ভাল করতে হবে হলের পরিবেশকেও। সরকারি বেসরকারি উদ্যোগে সংস্কার করতে হবে পুরাতন হলগুলো। বিভাগীয় শহরের পাশাপাশি প্রয়োজন হলে জেলা শহরে নির্মাণ করতে হবে সিনেপ্লেক্স।" ঈদে এবার সুস্থ ছবি মুক্তি দেবার এ প্রতিযোগিতাকে সাধুবাদ জানান চিত্রনায়িকা মৌসুমী। এবারের দেশের বাইরে মৌসুমীর একমাত্র ঈদের ছবি মুক্তি পাবে সিঙ্গাপুরের প্লাজা সিনেমা হলে। এ প্রসঙ্গে মৌসুমী বলেন, " ঈদকে লক্ষ্যে রেখে বিদেশে আমাদের ছবির বাজার তৈরি করতে হবে। ফলে একটি ছবি স্থানীয় বাজারে ভালো ব্যবসা না করলে আর্ন্তজাতিক বাজারে ব্যবসার সুযোগ থাকবে। এতে আর্থিক ক্ষতির ঝুঁকিটা কমে যাবে। " ঈদে চলচ্চিত্রের পরিচ্ছন্ন ও সুস্থ ছবির জয়জায়কার দেখে চমৎকার মন্তব্য করেছেন 'ব্যাচেলর' খ্যাত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বললেন, " হতাশার কাল শেষ। আলো ফুটতে শুরু করেছে। শুধু হতাশা নয় আসুন আলোটাকে ভাল করে ফুটতে দেই।" উল্লেখ্য, বাংলাদেশে প্রায় ১০০ কোটির টাকার এই শিল্পের বাজার খুবই ছোট। দক্ষ জনশক্তি, কারিগরি সীমাবদ্ধতা সত্ত্বেও এখান থেকে নির্মিত অনেক ছবি দেশের বাইরে অনেক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে। বাংলা ভাষার ছবি কেবল নির্মিত হয় বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে। কিন্তু এই দুই দেশের মধ্যে চলচ্চিত্র বিনিময় বা এই শিল্প সংক্রান্ত কোন ব্যবসা হয় না। চলচ্চিত্র নিয়ে দ্বিপাক্ষিক বানিজ্যিক উদ্যোগ নেই বললেই চলে। পাকিস্তানের মতো বাংলাদেশও মনে করে ভারতীয় ছবিকে প্রবেশের সুযোগ দিলে এ দেশের চলচ্চিত্র হুমকির মুখে পরবে। অথচ এই দুটি দেশের অভিনেতা শিল্পীরাই কোলকাতা বা মুম্বাইয়ের ছবিতে অভিনয়ের সুযোগ পেলে ছাড়েন না। যৌথ প্রযোজনায় যে সব ছবি হয়েছে সেগুলিও সমালোচকদের প্রসংশা পায়নি, বক্স অফিসেও বিশেষ সুবিধে করতে পারে নি। তবে পর্যবেক্ষকরা মনে করেন, বর্তমানের পরিবর্তিত পরিস্থিতিতে হয়তো ছবির মান আরো ভালো হবে। চলচ্চিত্র শিল্পের দূর্দশা কাটাতে বিশিষ্ট অভিনেতা অমল বোস স