২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে তিন পরিচয়ে আসছেন প্রিয়া ডায়েস

নৃত্যশিল্পী, অভিনেত্রী ও উপস্থাপিকা এ তিন পরিচয়ে এবার ঈদে দর্শকদের মাঝে আসছেন প্রিয়া ডায়েস। এটিএন বাংলার 'ঈদ ম্যাগাজিন' এবং বিটিভির 'আনন্দমেলা' এ দুই অনুষ্ঠানে কোরিওগ্রাফির পাশাপাশি নাচবেন প্রিয়া ডায়েস। আর তার সঙ্গে জুটি বেঁধে নাচবেন স্বামী অভিনেতা টনি ডায়েস। এটিএন বাংলার ঈদ ম্যাগাজিনে মডার্ন কম্পোজিশনে এবং আনন্দমেলায় একটি রোমাণ্টিক গানের সঙ্গে পারফরমেন্স করবেন তারা। দু'টি নাচের কোরিওগ্রাফিতেও বেশ চমক থাকবে। এছাড়া টনি নাটকের মানুষ। তিনি যে ভালো নাচতেও পারেন সেটা দর্শকরা জানতে পারবেন এ দু'টি অনুষ্ঠানের মাধ্যমে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2007, 11:26 AM

Updated : 26 Aug 2022, 08:44 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- নৃত্যশিল্পী, অভিনেত্রী ও উপস্থাপিকা এ তিন পরিচয়ে এবার ঈদে দর্শকদের মাঝে আসছেন প্রিয়া ডায়েস। এটিএন বাংলার 'ঈদ ম্যাগাজিন' এবং বিটিভির 'আনন্দমেলা' এ দুই অনুষ্ঠানে কোরিওগ্রাফির পাশাপাশি নাচবেন প্রিয়া ডায়েস। আর তার সঙ্গে জুটি বেঁধে নাচবেন স্বামী অভিনেতা টনি ডায়েস। এটিএন বাংলার ঈদ ম্যাগাজিনে মডার্ন কম্পোজিশনে এবং আনন্দমেলায় একটি রোমাণ্টিক গানের সঙ্গে পারফরমেন্স করবেন তারা। দু'টি নাচের কোরিওগ্রাফিতেও বেশ চমক থাকবে। এছাড়া টনি নাটকের মানুষ। তিনি যে ভালো নাচতেও পারেন সেটা দর্শকরা জানতে পারবেন এ দু'টি অনুষ্ঠানের মাধ্যমে। এদিকে ঈদে ভিন্ন ভিন্ন চ্যানেলে প্রিয়া ডায়েস অভিনীত 'মন ছুঁয়েছে ভালোবাসা', 'রূপনগরের বাঁকে' ও 'অন্তরালে' নামে ৩টি নাটক প্রচার হবে। এসব নাটকে তার নায়ক লিটু আনাম ও রূপক। নাচ-অভিনয়ের পাশাপাশি ঈদে বিটিভির 'ছায়াছন্দ' এবং চ্যানেল ওয়ানের 'হিয়ার মাঝে' নামের অনুষ্ঠান দু'টির উপস্থাপনা করবেন প্রিয়া। 'হিয়ার মাঝে' অনুষ্ঠানটি সুবর্ণা-ফরীদি, সারা যাকের-আলী যাকের, তারিক আনাম খান-নিমা রহমানসহ ৫ জোড়া দম্পতিদের নিয়ে সাজানো হয়েছে। বিভিন্ন মজার মজার বিষয়ের পাশাপাশি গেমশোও থাকছে এতে। এছাড়া 'ছায়াছন্দ' সিনেমার অনুষ্ঠান হলেও এ অনুষ্ঠানের উপস্থাপনায় ভিন্নমাত্রা আনা হয়েছে। যা দর্শকের নজর কাড়বে বলে বিশ্বাস প্রিয়ার। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এসএন/ ১৭২১ ঘ.