২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফারুকীর ঈদের টেলিফিল্ম 'ওয়েটিং রুম'

মিনিপর্দার ঈদ আয়োজনে মোস্তফা সরয়ার ফারুকীর নাটক ও টেলিফিল্মের প্রতি রয়েছে দর্শকদের বিশেষ আগ্রহ। তবে এবার ঈদের অনুষ্ঠানমালায় ফারুকীর উপস্থিতি খুব বেশি নয়। একটি মাত্র টেলিফিল্ম নির্মাণ করেছেন তিনি। টেলিফিল্মটির নাম 'ওয়েটিং রুম'। এটির রচিয়তা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী নিজেই। একই নামে একটি নাটক করেছিলেন তিনি ২০০১ সালে যেটি একুশে টিভিতে প্রচারিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2007, 10:45 AM

Updated : 26 Aug 2022, 08:44 PM

অক্টোবর ৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- মিনিপর্দার ঈদ আয়োজনে মোস্তফা সরয়ার ফারুকীর নাটক ও টেলিফিল্মের প্রতি রয়েছে দর্শকদের বিশেষ আগ্রহ। তবে এবার ঈদের অনুষ্ঠানমালায় ফারুকীর উপস্থিতি খুব বেশি নয়। একটি মাত্র টেলিফিল্ম নির্মাণ করেছেন তিনি। টেলিফিল্মটির নাম 'ওয়েটিং রুম'। এটির রচিয়তা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী নিজেই। একই নামে একটি নাটক করেছিলেন তিনি ২০০১ সালে যেটি একুশে টিভিতে প্রচারিত হয়। কলকাতার লেখক সুবোধ ঘোষের গল্প 'জতুগৃহ' অবলম্বনে নির্মিত হয়েছে এর কাহিনী। দাম্পত্য জীবনে বিচ্ছিন্ন দুই দম্পতি আর একটি রেলষ্টেশনে কাটানো কিছু সময় নিয়ে এগিয়ে যায় এর কাহিনী। সময়কাল ১৯৯২। ট্রেনের জন্য অপেক্ষা করছে এক পুরুষ ও নারী। ষ্টেশনের ওয়েটিং রুমে পরস্পরের দেখা হতেই চিনে ফেলে পরষ্পরকে। ফিরে যায় তাদের অতীতের কাছে। ২০০৭ সালে ঠিক একই ষ্টেশনে এসে বসে আরেক দম্পতি। তাদের জীবনের গল্পটাও আগেটারই মতন। টেলিফিল্মটির প্রথম দম্পতির ভূমিকায় অভিনয় করেছেন মডেল ফয়সাল ও সংবাদপাঠিকা সামিয়া রহমান। আর দ্বিতীয় দম্পতি হিসেবে অভিনয় করেছেন তিশা ও নতুন ক্লোজআপ বিজ্ঞাপনের মডেল শুভ। এ টেলিফিল্মের মাধ্যমে প্রথমবারের মতন অভিনয় করলেন এনটিভির সংবাদপাঠিকা সামিয়া রহমান। ফারুকীর নিজস্ব প্রযোজনা সংস্থা ছবিয়াল এর ব্যানারে নির্মিত হয়েছে টেলিফিল্মটি। ঈদের পরদিন দুপুর ২টা ৩০ মিনিটে টেলিফিল্মটি চ্যানেল আইতে প্রচার করা হবে। ঈদের এ টেলিফিল্মটি সম্পর্কে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, "২০০১ সালে আমার নির্মিত নাটক 'ওয়েটিং রুম' একুশে টিভিতে প্রচারিত হয়। এবার নাটকটি নতুনভাবে এবং বড় পরিসরে আসছে টেলিফিল্ম হিসেবে। এ টেলিফিল্মটিতে সবাই স্ব স্ব চরিত্রে চমৎকার অভিনয় করেছে। নতুন হলেও সামিয়া ভাল অভিনয় করেছেন। ঈদ উৎসবে টেলিফিল্মটি দর্শকদের কাছে উপভোগ্য হবে।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৬৪১ ঘ