২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আজীবন সম্মাননা পাচ্ছেন ওয়ারেন বেটি

হলিউডের বিশিষ্ট অভিনেতা ওয়ারেন বেটিকে আজীবন সম্মাননা জানাতে যাচ্ছে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট। ২০০৮ সালের জুনে লস এঞ্জেলসে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ' বাগসি', 'বুলওয়ার্থ' ছবির এই তারকাকে সম্মাননা জানান হবে। খবর মার্কিন ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2007, 08:53 AM

Updated : 26 Aug 2022, 08:44 PM

অক্টোবর ৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- হলিউডের বিশিষ্ট অভিনেতা ওয়ারেন বেটিকে আজীবন সম্মাননা জানাতে যাচ্ছে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট। ২০০৮ সালের জুনে লস এঞ্জেলসে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ' বাগসি', 'বুলওয়ার্থ' ছবির এই তারকাকে সম্মাননা জানান হবে। খবর মার্কিন ওয়েবসাইটের। এএফআই এর ট্রাস্ট্রি কমিটির সভাপতি হাওয়ার্ড স্ট্রিঙ্গার জানান, অভিনয় ও পরিচালনা উভয় ক্ষেত্রে অসাধারণ নৈপুণ্যের স্বীকৃতি হিসেবেই বেটিকে এই সম্মাননা দেয়া হচ্ছে। তিনি বলেন, "রুপালী পর্দায় হাজির হওয়ার মুহূর্ত থেকে আজ অব্দি বেটি সামনের সারির তারকার মতোই চলচ্চিত্র দর্শকদের আমোদ দিয়ে যাচ্ছেন এবং এখনো তা অব্যাহত আছে।" "তিনি একজন সব্যসাচী চলচ্চিত্র নির্মাতাও বটে। চিত্রনাট্য রচনা, প্রযোজনা ও পরিচালনায়ও রয়েছে তার ইর্ষণীয় দক্ষতা। তার ছবিগুলো আমেরিকার চলচ্চিত্র জগতে চিরস্থায়ী আসন করে নিয়েছে।" এলিয়া কাজানের 'স্পে