২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মারা গেছেন সালমান খানের বডিগার্ড

সালমান খানের বডিগার্ড রবীন্দ্র পাতিল মারা গেছেন। এই বডিগার্ড তার সড়ক দুর্ঘটনা মামলার অন্যতম সাক্ষী ছিলেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2007, 08:39 AM

Updated : 26 Aug 2022, 08:44 PM

অক্টোবর ৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- সালমান খানের বডিগার্ড রবীন্দ্র পাতিল মারা গেছেন। এই বডিগার্ড তার সড়ক দুর্ঘটনা মামলার অন্যতম সাক্ষী ছিলেন। খবর ভারতীয় ওয়েবসাইটের। বৃহষ্পতিবার মারা যান পাতিল। তিনি বেশ কিছুদিন ধরেই যক্ষা রোগে ভুগছিলেন। এ বছরের আগস্টে তিনি মুম্বাইয়ের এক হাসপাতালে ভর্তি হন। ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর খান যে গাড়িতে চড়েছিলেন সেই গাড়িতে তার সঙ্গী ছিলেন পাতিল। খানের গাড়িটি মুম্বাইয়ের বান্দ্রা এলাকার ফুটপাতের ঘুমন্ত ৭ জনকে চাপা দিয়ে চলে যায়। এর ফলে ১ জন মারা যায় ও গুরুতর আহত হয় ৪ জন। পাতিল পরে পুলিশদের বলেন, "ওই দুর্ঘটনা ঘটার আগেই তিনি সালমানকে সতর্ক করে দিয়েছিলেন তার বেপরোয়া গাড়ি চালনা সম্পর্কে। তারপরই এক বিপজ্জনক বাঁক নেওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।" এই ঘটনার প্রেক্ষিতে আদালতে মামলা হলে পাতিল গা ঢাকা দেন। ২০০৬ সালে পঞ্চগনিতে তার খোঁজ মেলে। হরিণ শিকার মামলায় কয়েকদিন জেল খাটার পর সালমান খান বর্তমানে জামিনে আছেন। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৪২৬ ঘ