২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে জমজমাট আয়োজন আনন্দমেলায়

প্রতিবারই বিস্তর প্রত্যাশা নিয়ে দর্শক ঈদের আনন্দমেলা দেখার জন্য বিটিভি খুলে বসেন এবং হতাশ হন। এবারের ঈদেও তার পুনরাবৃত্তি হবে কিনা এখনই বলা যাচ্ছে না। তবে নির্মাতারা দাবি করছেন, মজার মজার ও বৈচিত্র্যময় বিষয় নিয়ে ঈদ আনন্দমেলা সাজানোর চেষ্টা করছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2007, 10:59 AM

Updated : 26 Aug 2022, 08:44 PM

অক্টোবর ৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- প্রতিবারই বিস্তর প্রত্যাশা নিয়ে দর্শক ঈদের আনন্দমেলা দেখার জন্য বিটিভি খুলে বসেন এবং হতাশ হন। এবারের ঈদেও তার পুনরাবৃত্তি হবে কিনা এখনই বলা যাচ্ছে না। তবে নির্মাতারা দাবি করছেন, মজার মজার ও বৈচিত্র্যময় বিষয় নিয়ে ঈদ আনন্দমেলা সাজানোর চেষ্টা করছেন তারা। ঈদের এ আয়োজনে শিল্পী বেবী নাজনীন তার প্রকাশিতব্য নতুন ও ৩৩তম অ্যালবামের 'ভালবাসা ঘর' নামের সূচনা সঙ্গীতটি গাইবেন। এই প্রথমবারের মতন কুমার বিশ্বজিৎ তার ছেলে নিবিড়ের সঙ্গে গাইবেন 'ভালবেসে বাংলাদেশ' শিরোনামে একটি গান। তাদের সঙ্গে এ গানে অংশ নেবে ক্লোজআপ তারকা সালমা, নোলক, বিউটি, মুহিন, নিশিতা ও কিশোর। আনজীর লিটনের কথায় গানটিতে সুর করেছেন ইবরার টিপু। অনুষ্ঠানের একটি পর্বে প্রথমবারের মতন অভিনয় করবেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কানিজ, পার্থ বড়