২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বলিউডের ছবিতে গাইবেন পন্ডিত যশরাজ, সঙ্গীত পরিচালক আদনান সামি

পন্ডিত যশরাজ ভারতের বিশিষ্ট উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী। এই প্রথমবারের মতো তিনি বলিউডের একটি ছবিতে রোমান্টিক গান পরিবেশন করতে যাচ্ছেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2007, 10:55 AM

Updated : 26 Aug 2022, 08:44 PM

অক্টোবর ৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- পন্ডিত যশরাজ ভারতের বিশিষ্ট উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী। এই প্রথমবারের মতো তিনি বলিউডের একটি ছবিতে রোমান্টিক গান পরিবেশন করতে যাচ্ছেন। খবর ভারতীয় ওয়েবসাইটের। বিক্রম ভাটের ছবি '১৯২০' এ পন্ডিত যশরাজ এর গানের সংগীত পরিচালনা করবেন আদনান সামি। ভাট জানান, "যখন ছবিটির সংগীত পরিচালনার জন্য আদনানকে চুক্তিবদ্ধ করি তখনই জানতাম সে তার সর্বোচ্চ চেষ্টা করবে। আমি খুশি যে আদনান পন্ডিতজীকে রাজী করিয়েছে গানের জন্য। এটি একটি রোমান্টিক ফিউশন গান হবে।" পন্ডিত যশরাজ এ প্রসঙ্গে বলেন, 'আমি সাধারনত চলচ্চিত্রের জন্য গান করি না। কিন্ত আমি জানি মানসম্পন্ন গান সম্পর্কে আদনানের ভালো ধারনা আছে। আদনানের সঙ্গে কাজ করে বেশ মজাও পেয়েছি। এমনকি আমার মেয়ে দূর্গাও বলেছিল এ গানটি আমার গাওয়া উচিত। এটি একটি রোমান্টিক গান। আমি গান গাওয়াটা উপভোগ করেছি। আমার মতো সকলেই গানটি পছন্দ করবে বলে আমার বিশ্বাস।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এফবি/এমআইআর/১৬৪৮ ঘ