অক্টোবর ২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- মোগল সম্রাট শাজাহান ও মমতাজের অমর প্রেম কাহিনী নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র 'তাজমহল'। এ ছবিতে শাহজাহানের চরিত্রে অভিনয় করবেন ব্রিটিশ অভিনেতা বেন কিংসলে এবং মমতাজ চরিত্রে রয়েছেন ঐশ্বরিয়া রাই। ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আরেক বলিউড অভিনেত্রী বিপাশা বস্ওু অভিনয় করবেন। বেন কিংসলে অর্থাৎ শাজাহানের মেয়ে জাহানারা বেগমের চরিত্র রুপায়ন করবেন তিনি। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।
উৎফুল্ল বিপাশা বলেন, "বেন কিংসলের সঙ্গে আমার আলোচনা হয়েছে। বেন আমাকে এ চরিত্রটিই করতে বলেছেন। এখন কেবল কাজ শুরু করার অপেক্ষা।"
তিনি আরো বলেন, "লিসবনে সেভেন ওয়ান্ডার্স ঘোষণা করার সময়ই বেনের সঙ্গে আমার তাজমহল নিয়ে কথা হয়। তখনই বেন আমাকে জাহানারা চরিত্রটির কথা বলেন। এ চরিত্রটি পেয়ে আমি আনন্দিত। "
বিপাশা বর্তমানে আব্বাস মাস্তানের 'রেস' ছবিতে সাইফ আলী খানের বিপরীতে কাজ করছেন। ছবিতে জন আব্রাহামও রয়েছেন। 'রেস' বিপাশার প্র্রথম কমেডি ছবি। বিপাশা বলেন, "আমি এ ছবির মুক্তির জন্য অপেক্ষা করছি। বেন কিংসলের সঙ্গেও চমকপ্রদ কিছু করতে চাই।"
"ঋতুপর্ণ ঘোষের 'দ্রৌপদী' করার জন্যও মুখিয়ে আছি। আমি জানি ওই চরিত্রটিতেও আমি ভালো করব।" বলেছেন বিপাশা।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমডিএস/এমআইআর/১৯২২ ঘ
bdnews24