২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাবার জন্মশতবার্ষিকী উপলক্ষে অমিতাভের আয়োজন

বাবার জন্মশতবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি স্মৃতিকে সম্মান জানাতে ব্যাপক পরিকল্পনা নিয়েছেন অমিতাভ বচ্চন। এ উপলক্ষে অমিতাভ তার বাবা হরিবংশরাই বচ্চনের অনেকগুলো কবিতা স্বকণ্ঠে আবৃত্তি করে রেকর্ড করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2007, 01:23 PM

Updated : 26 Aug 2022, 08:43 PM

অক্টোবর ২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বাবার জন্মশতবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি স্মৃতিকে সম্মান জানাতে ব্যাপক পরিকল্পনা নিয়েছেন অমিতাভ বচ্চন। এ উপলক্ষে অমিতাভ তার বাবা হরিবংশরাই বচ্চনের অনেকগুলো কবিতা স্বকণ্ঠে আবৃত্তি করে রেকর্ড করছেন। খবর ভারতীয় ওয়েবসাইটের। এ প্রসঙ্গে বচ্চন বলেন, " ২০০৭ সাল আমার বাবার জন্মশতবার্ষিকী। তিনি জন্মেছিলেন ২৭ নভেম্বর। ২০০৭ এ আমরা পরিকল্পনা করেছি দিনটি নানাভাবে উদযাপনের। আমি আশা করছি ওই সময় বাবার কবিতার আবৃত্তি প্রকাশের ব্যবস্থা করতে পারব।" বাবার জন্মশতবার্ষিকী উপলক্ষে তার কর্মসূচী প্রসঙ্গে অমিতাভ বলেন, "আমি তাঁর কিছু বিখ্যাত কবিতায় সুর দিতে চাই। তিনি অনেক লোক সঙ্গীত লিখেছিলেন। রামায়ন এর শৈলীতে তিনি গীতার যে অনুবাদ করেছিলেন সেটাও আমি আবার প্রকাশ করতে চাই। অনেক লোকই জানে না এ কাজটি তিনি করেছিলেন। আমি তাঁর জীবনীগ্রন্থের কিছু অধ্যায় পাঠ ও এর সঙ্গে তার কিছু দৃশ্য যোগ করে একটি ডিভিডি প্রকাশ করতে চাই।" ক্যামব্রিজ ইউনিভার্সিটির যে কলেজে হরিবংশ পড়াশোনা করেছিলেন সে কলেজটিও কবির জন্মশতবর্ষ পালন করার ইচ্ছা ব্যক্ত করেছে। এ উপলক্ষে কলেজের আমন্ত্রণে অমিতাভ ইতোমধ্যেই বাবার কলেজ পরিদর্শন করেছেন। অমিতাভ জানান, " ১৯৫৪ থেকে হরিবংশ ওই কলেজে পড়াশোনা করেন। কবি ইয়েটস এর উপর থিসিস লিখে তিনি ডক্টরেট ডিগ্রি পান। ইংল্যান্ডে ওটাই প্রথম কোন ভারতীয় ছাত্রের ডক্টরেট অর্জন।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এফবি/এমআইআর/১৯১৮ ঘ