২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমান খানের ভাইকে তলব করেছে গোয়েন্দা পুলিশ

ভারতের কুখ্যাত মাফিয়া ছোটা শাকিেেলর সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগের প্রেক্ষিতে মুম্বাইয়ের গোয়েন্দা পুলিশ শনিবার সোহেল খানকে তলব করেছে। পুলিশের একজন উর্দ্ধতন কর্মকর্তা জানিয়েছেন যে, শনিবার বলিউড তরকা সালমান খানের ছোট ভাই অভিনেতা প্রযোজক সোহেল খানকে মুম্বাই পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2007, 10:32 AM

Updated : 26 Aug 2022, 08:42 PM

সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ভারতের কুখ্যাত মাফিয়া ছোটা শাকিেেলর সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগের প্রেক্ষিতে মুম্বাইয়ের গোয়েন্দা পুলিশ শনিবার সোহেল খানকে তলব করেছে। পুলিশের একজন উর্দ্ধতন কর্মকর্তা জানিয়েছেন যে, শনিবার বলিউড তরকা সালমান খানের ছোট ভাই অভিনেতা প্রযোজক সোহেল খানকে মুম্বাই পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। খবর ভারতীয় ওয়েবসাইটের। পুলিশের যুগ্ম কমিশনার বলেন , " ইকবাল আতরওয়ালা কেসের ব্যাপারে মুম্বাইয়ের ক্রাইম ব্রাঞ্চ ইউনিট সোহেলকে ডেকে পাঠিয়েছিল। এর বাইরে এ তদন্তের ব্যাপারে আমরা কিছু জানাতে পারব না।" জিজ্ঞাসাবদের পর সোহেল খান উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন। ভূমি দখল এবং বিদেশে বলিউড তারকাদের দিয়ে জোড় করে অনুষ্ঠান করানোর ব্যাপারে আতরওয়ালার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। গত ৫ সেপ্টেম্বর আতরওয়ালাকে দুবাই থেকে গ্রেফতার করা হয়। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এএন/এমআইআর/১৬২৭ ঘ