২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুর স্বাস্থ্য সচেতনতায় গানের অ্যালবাম ‘লিভ নাউ’

খেলতে গিয়ে পড়ে যাওয়াটা স্বাভাবিক। ১৫ বছরের ছেলেরা খেলতে গিয়ে পড়ে যায়। আবার উঠেও দাড়ায়। কিন্তু শাবাব আর উঠে দাড়ায়নি। দিনটি ছিলো ২০০৫ সালের মে মাসের ১০ তারিখ। বাস্কেটবল খেলতে গিয়ে হঠাৎ পড়ে গিয়ে আর উঠলো না শাবাব। দারুন পছন্দ করতো সে বাস্কেটবল খেলতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2007, 06:35 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

সংক্ষিপ্ত জীবনে কোন দুর্ঘটনার শিকার হয়নি সে। তাহলে কি গোপনে গোপনে কোন রোগ বাসা বেঁধেছিল তার শরীরে? বলতে পারে না তার অভিবাবকরা। তার কোন লক্ষণ তারা টের পাননি। প্রাণঘাতী বলে পরিচিত রোগগুলোর টিকাও নেয়া ছিলো। তাহলে?

এই প্রশ্নের উত্তর এখনো তার পরিবারের কেউ জানে না, জানে না তার পরিচিতজনেরা। পরে ডাক্তাররাও দিতে পারেননি এর কোন ব্যাখ্যা।

শাবাবের এই হঠাৎ ব্যাখ্যাহীন চলে যাওয়াটাই তার পরিচিতজনদের মধ্যে একটি উদ্যোগের জন্ম নিল। তারা গড়ে তুললো ‘শাবাব মুর্শিদ ফাউন্ডেশন’। এই ফাউন্ডেশন মনে করে  - যতই সুস্থ থাকুক না কেন, প্রত্যেক শিশুকে বছরে অন্তত একবার সম্পুর্ন ডাক্তারি পরীক্ষা করানো উচিত। এই সচেতনতা তৈরির জন্যই তারা মাঠে নেমেছেন। কাজটি তারা করছেন বারডেমের সাথে মিলিতভাবে। এরই মধ্যে তারা কয়েকটি স্কুলে সিপিআর (কার্ডিও পালমোনারি রিসাসকিটেশন) ও প্রাথমিক চিকিৎসার উপর কর্মশালার আয়োজন করেছেন। এই কর্মশালাটি তারা দেশের সব স্কুলে করতে চান।

তাদের এই সচেতনতা তৈরির অংশ হিসেবেই গত ২৫ ফেব্র“য়ারি ‘লিভ নাউ’ নামের একটি অ্যালবাম নির্বাচন করেন। অ্যালবামটি প্রকাশের উদ্যোগ নেয় জিসিরিজ। অ্যালাবামের প্রচ্ছদের এক পাশে প্রাথমিক চিকিৎসা ও কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা কীভাবে করতে হয়ে সেটারও একটি সচিত্র বর্ণনা দেয়া হয়েছে।

অ্যালবামটি বাংলাদেশের বেশ কয়েকটি জনপ্রিয় অলটারনেটিভ ব্যান্ডের গান দিয়েই সাজানো হয়েছে। হঠাৎ অ্যালবামটি হাতে নিলে একটি অলটারনেটিভ ব্যান্ডের মিশ্র অ্যালবাম বলেই মনে হবে।

অ্যালবামটিতে অংশ নেয়া ব্যান্ড ও গানগুলি হচ্ছে: আর্টসেল-এই বিদায়, নেমেসিস  -  ধূসর ভাবনা,  অর্থহীন  -  যড়ষষড়ি (আতœহনন-২), কৃপটিক ফেইট  -  কৃতিত্ব,  বিরোধ  -  স্মৃতির আড়ালে, ব্ল্যাক  -  এই আমি, এক্স ফ্যাক্টর  -  আমার সত্য, দ্য ওয়াটসন ব্রাদার্স  -  সুখী, কর্পোফলিয়া  -  চন্দ্রগ্রস্ত, রিবর্ন  -  বাতিঘর,  ডিএনএ  -  আমার সমাধি, আরবোভাইরাস -  সূর্য সন্তান,  কল্পোলোক  -  আনন্দ,  সেভেন্টি ওয়ান -  আর্তি  এবং র্যাপ সঙ্গীত ‘লিভ নাউ’।