অস্কার মনোনয়ন পেয়েছে আল গোরের পরিবেশবাদী ডকুমেন্টারি
আল -- গোর আর রাজনীতিতে ফিরবেন কিনা তা নিয়ে সংশয় থাকতে পারে, তবে হলিউডে তার আসন পোক্ত হতে পারে বলে ধারণা করা যেতে পারে। এবারের অস্কারে আবহাওয়ার বদল নিয়ে তার বহুল আলোচিত ‘অ্যান ইনকনভেনিয়েন্ট ট্রুথ’ প্রামাণ্যচিত্র ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে।
আল - গোর তার এই প্রামাণ্যচিত্রে স্লাইড শো লেকচারের মাধ্যমে মানবসৃষ্ট গ্রিনহাউজ গ্যাস বৃদ্ধির সাথে বিশ্বের তাপমাত্রা বেড়ে যাওয়ার বিষয়টি তুলে ধরেছেন।
এই মনোনয়ন কার্যত চলচ্চিত্রের পরিচালক ডেভিস গগেনহেইম ও প্রযোজক লরেন্স বেন্ডার ও লরি ডেভিড বরাবরেই যাচ্ছে। লরি ডেভিড বিখ্যাত টিভি সিরিয়াল সেইনফিল্ডের সহস্রষ্টা ল্যারি ডেভিডের পরিবেশবাদী স্ত্রী।
তবে গোর এই ছবিটির উজ্জলতম তারকা এবং ছবিটির ধারাভাষ্যকারও তিনি। দীর্ঘদিন ধরে পরিবেশ সচেতনতার যে উদ্যোগ তিনি নিয়ে যাচ্ছেন তার একটা স্বাক্ষরও এই ছবি। এই ছবির পুস্তক সংস্করণ ‘আর্থ ইন দি ব্যালেন্স’ প্রকাশের পর বেস্ট সেলারে পরিণত হয়েছিল।
“অ্যাকাডেমি অ্যাওয়ার্ড এর মনোনয়ন পাওয়া মানে আরো বেশি সংখ্যক লোকের কাছে এখন আল -- গোরের বার্তাটি পৌঁছে যাবে।” বলেছেন গগেনহেইম।
“এমনকি বিষয়টি নিয়ে যাদের মনে সংশয় আছে তারাও এখন ছবিটি দেখবে। সত্যকে বেশি দিন অস্বীকার করে থাকা যায় না।” মন্তব্য করেছেন তিনি।
আগামী ২৫ ফেব্র“য়ারি অস্কার পুরস্কার ঘোষণার দিন আল -- গোর অনুষ্ঠানে যোগ দেবার কথা ভাবছেন বলে জানিয়েছেন গগেনহেইম। এক বিবৃতিতে গোর বলেছেন, “এই চলচ্চিত্রটি প্রমাণ করে যে চলচ্চিত্র আসলেই অবস্থার বদল ঘটাতে পারে।”
‘ট্রুথ’ আমেরিকাতে শুধু টিকেট বিক্রি করেই ২৪ মিলিয়ন ডলার আয় করে তৃতীয় অবস্থান দখল করে নেয়। তার আগের অবস্থানে আছে প্রামাণ্যচিত্র ‘ফারেনহাইট ৯/১১’ এবং ‘মার্চ অফ দি পেঙ্গুইন’। আমেরিকার বাইরে ট্রুথ ব্যবসা করেছে ১৮ মিলিয়ন ডলার।
চলচ্চিত্রের এই সফলতা গোরের ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করছে তাতে কোন সন্দেহ নেই। প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ফের মনোনয়ন পাওয়ার ক্ষেত্রেও এটা কিছুটা হলেও প্রভাব রাখতে পারে। তবে ওদিকে বিল ক্লিন্টন জানিয়েছেন ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি লড়বেন না।
ট্রুথ এর সাথে আরো যেসব ছবি প্রামাণ্যচলচ্চিত্র ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে সেগুলি হলো : ‘ ডেলিভার আস ফ্রম এভিল’, ‘জেসাস ক্যাম্প’, ‘মাই কান্ট্রি, মাই কান্ট্রি’ এবং ‘ইরাক ইন ফ্রাগমেন্টস’।
