২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্কার ফেবারিট হিসেবে এগিয়ে আছে মিরেন

বাকিংহাম প্যালেসের জন্য একরকম সুখবরই বটে। রাণী নিজে না হলেও ‘দি কুইন’ ছবিতে কুইন এলিজাবেথের চরিত্রে রুপদানকারী হেলেন মিরেন এবারের অস্কারের সবেচেয়ে আলোচিত চরিত্র হয়ে উঠেছেন। সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছেন এই ব্রিটিশ তারকা। আর ‘দি কুইন’ ছবিটি পেয়েছে মোট ৬টি নমিনেশন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2007, 03:23 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

১৯৯৭ সালে প্যারিসে এক সড়ক দুর্ঘটনায় রাজকন্যা ডায়ানা মারা যাওয়ার পর যে জাতীয় শোকের মুখোমুখি হয় ব্রিটেনের রাজপরিবার ও রাণী তাকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে ‘দি কুইন’ ছবির কাহিনী।

রানীর এক মুখপাত্র বলেছেন, “ব্রিটিশ চলচ্চিত্র শিল্পের জন্য এটা একটা সুখবর। যারা মনোনীত হয়েছেন তাদের সবার জন্যই আমরা আজ আনন্দিত।”

তবে রাণী নিজে ‘দি কুইন’ ছবিটি দেখেছেন কিনা তা ওই মুখপাত্র বলেননি।

মুখপাত্র বলেন, “মহামান্য রাণীর ব্যাক্তিগত কোন বিষয়, যেমন তিনি কী পড়ছেন বা কী দেখছেন তা আমরা কখনো প্রকাশ করি না।”

ওই ছবিতে তার একটু উপস্থিতি থাকা সত্বেও ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারও ছবিটি দেখে উঠতে পারেননি।

“ব্রিটিশ অভিনেতা, অভিনেত্রী, পরিচালক ও কলাকুশলীরা যে একটা ছবির জন্য এতোগুলো অস্কার মনোনয়ন পেয়েছে, এটা সত্যিই দারুন একটা ব্যাপার।” মন্তব্য করেছেন তিনি।

৬১ বছরের মিরেন ইতিমধ্যে ওই ছবিতে অভিনয়ের জন্য ভেনিস, নিউ ইয়র্ক ও লস এঞ্জেলসের একাধিক প্রতিষ্ঠান কর্তৃক পুরষ্কৃত হয়েছেন।

মিরেনের সাথে সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে আরো যারা মনোনয়ন পেয়েছেন তারা হলেন কেট উইন্সলেট, জুডি ডেঞ্চ, পেনিলোপি ক্রুজ ও মেরিল স্ট্রিপ। এর মধ্যে মেরিল স্ট্রিপই একমাত্র আমেরিকান।

‘কুইন’ এর পরিচালক স্টিফেন ফ্রেরারও বেশ আনন্দিত। স্বীকার করেছেন, মার্টিন স্করসেস, ক্লিন্ট ইস্টউডের মতো পরিচালকদের সাথে লড়তে বেশ রোমাঞ্চ অনুভব করছেন তিনি।

বিবিসি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ওনারা তো অসাধারণ। শোনেন, যখন আপনি দেখবে তাদের সাথে এক তালিকায় আপনারও নাম আছে, বুঝবেন যে আপনার কাজ নিশ্চয়ই বেশ ভালো হয়েছে।”

আগামী মার্চের ২৫ তারিখ হলিউডে ৭৯তম বার্ষিক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ঘোষণা করা হবে।