অ্যাশ ও অভিষেক সম্পর্কে কিছু তথ্য
ঐশ্বরিয়া ও অভিষেক এর বাগদান অনুষ্ঠিত হয়ে গেলো। এই দুই জনপ্রিয় তারকা সম্পর্কে ভক্তদের বিশেষ কৌতুহল রয়েছে। সে কথা ভেবেই বিভিন্ন ওয়েবসাইট থেকে তাদের সম্পর্কে কিছু তথ্য পরিবেশন করা হলো।
জন্ম তারিখ : ১ নভেম্বর ১৯৭৩
জন্মস্থান : ম্যাংলোর, কর্ণাটক, ভারত।
রাশি : বৃশ্চিক
উচ্চতা : ৫ ফুট ৭ ইঞ্চি
ওজন : ৫৫ কেজি
জন্মচিহ্ন : বাহাঁতের কনুইয়ের উপরে আঁচিল।
ঐশ্বরিয়ার ঠিকানা : ৪০২ রামলক্ষণ নিবাস, ১৬ নম্বর রাস্তা (খর জিমের কাছে), মুম্বাই ৪০০০৫৪, ভারত। লিঙ্ক রোডের কাছে।
ভাইবোন : এক ভাই আদিত্য (তিন বছরের বড়)। কোন বোন নেই।
বাবা : কৃষ্ণরাজ রায়।
বাবার পেশা : প্রাক্তন নেভি অফিসার, বর্তমানে ব্যবসায়ী।
মা : বৃন্দা রায়
পছন্দের খাবার : মিষ্টি
-- ঐশ্বরিয়ার মাতৃভাষা তুলু। ইংরেজি, হিন্দি, কন্নড়, তামিল ও উর্দু ভাষায়ও অনর্গল কথা বলতে পারেন। শিল্পা শেঠী ও সুনীল শেঠীর মতো অ্যাশও একজন বান্ট। বান্ট দক্ষিন ভারতের একটি সম্প্রদায় যারা প্রধানত তুলু ভাষায় কথা বলে।
-- ঐশ্বরিয়া রায়কে আদর করে অ্যাশ বলেই ডাকেন অনেকে। পরিবারে লোকজন তাকে ডাকে আইশু বলে। নিকটজনদের কাছে তিনি আরও একটি নামে পরিচিত- গুল্ল। আমাদের ক্রিকেট তারকা জাভেদ ওমর বেলিমকেও অবশ্য অনেকে আদর করে ওই নামেই ডাকেন অনেকে।
-- ছাত্রী হিসেবে ভালো ছিলেন। লেখাপড়া করেছেন আর্যবিদ্যা মন্দির এবং ডিজি রুপারেল কলেজে। দুটোই মুম্বাইয়ে। পরে মুম্বাইয়ের রাহেজা কলেজ অফ আর্কিটেকচারে ভর্তির সুযোগ পান।
এইচএসসিতে ৯০% নম্বর পেয়েছিলেন। চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করার ইচ্ছে ছিল তার। পারেননি। কলেজে পড়ার সময় তার প্রিয় বিষয় ছিল প্রাণীবিদ্যা।
-- ছবিতে বিশেষ করে গানের দৃশ্যে তার শরীরে বিস্তর অলঙ্কার দেখা গেলেও ব্যক্তিগতভাবে তার অলংকারপ্রীতি নেই। বরং ঘড়ির শখ আছে তার। সুযোগ পেলেই ঘড়ি সংগ্রহ করেন। ‘দেবদাস’ ছবিতে ভারি গয়না পরে নাচগানের সময় অপরিসীম কষ্ট হয়েছে তার। এমনকি ‘ ডোলা রে ডোলা’ গানটি শুটিং এর সময় তার কান থেকে রক্তও পরেছিল।
-- স্কুলে পড়ার সময়েই বিজ্ঞাপনের মডেল হন ঐশ্বরিয়া। প্রথম নজর কাড়েন গার্ডেন শাড়ি আর পেপসির বিজ্ঞাপনে। এরপর অজস্র বিজ্ঞাপন করেছেন। ২০০৩ সালে লরেল এর আন্তর্জাতিক অ্যাম্বাস্যাডর হিসেবে চুক্তিবদ্ধ হন। ভারতের একমাত্র আমীর খান এবং ঐশ্বরিয়াই একযোগে পেপসি ও কোকাকোলার বিজ্ঞাপনে কাজ করার সুযোগ পান।
-- ২০০৩ সালেই কান চলচ্চিত্র উৎসবে জুরি বোর্ডের সদস্য হওয়ারও সুযোগ পান তিনি। ইন্ডিয়া টুডে ও বিখ্যাত টাইম সাময়ীকির প্রচ্ছদেও আসেন ঐশ্বরিয়া। টাইমের ‘আজকের দুনিয়ার সবেচেয়ে প্রভাবশালী ১০০ মানুষ’ তালিকাতেও জায়গা করে নিয়েছেন অ্যাশ। আমেরিকা, লন্ডন, চীন, রাশিয়া, ইসরায়েল, সংযুক্ত আমীরাত, ইটালি, স্পেন ও ফ্রান্সের পত্রপত্রিকায়ও তাকে নিয়ে বিস্তর লেখালেখি হয়েছে। ‘হ্যালো’ ম্যাগাজিন তাকে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় রমণী হিসেবে অভিহিত করেছে। এছাড়াও স্টাফ, এফএইচএম, জিকিউ, হার্পারস এন্ড কুইনসহ বিশ্বের বিভিন্ন বিনোদন ও লাইফস্টাইল ম্যাগাজিনে তাকে নিয়ে ছাপা হয়েছে সচিত্র নিবন্ধ।
-- প্রথম যে চিত্রতারকার সাথে ঐশ্বরিয়ার সাক্ষাৎ হয় তিনি রেখা। অ্যাশ তখন হাইস্কুলের ছাত্রী, একটা দুটো মডেলে অংশ নিয়েছেন।
-- লন্ডনের মাদাম তুসোর মোমের জাদুঘরে একমাত্র ভারতীয় মহিলা তারকা হিসেবে জায়গা করে নিয়েছেন ঐশ্বরিয়া।
-- ঐশ্বরিয়াকে নিয়ে প্রায় ১৭ হাজার ওয়েবসাইট রয়েছে, অধিকাংশই তার ভক্তদের তৈরি। তবে তার অফিসিয়াল ওয়েবসাইটটি হলো : িি.িঅরংযধিৎুধডড়ৎষফ.পড়স
-- ২০০৩ সালে বিখ্যাত হ্যালো সাময়িকীর এক জরিপে তিনি নিকোল কিডম্যান, ক্যাথেরিন জেটা জোন্স ও গিনেথ প্যালট্রোকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় তারকা হিসেবে নির্বাচিত হন।
-- বিখ্যাত হওয়ার আগে একবার টেলিভিশনের সিরিয়ালের ভয়েস-- ডাবিং এর জন্য নাম লিখিয়েছিলেন ঐশ্বরিয়া। কিন্তু পরীক্ষায় টেকেননি।
-- ২০০৫ সালে বিখাত ডেভিড লেটারম্যান শো ও অপরাহ উইনফ্রে শোতে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন অ্যাশ।
অপরাহ উইনফ্রে শোতে অংশ নেয়া একমাত্র দক্ষিন এশিয় এবং ভারতীয় রমণী তিনি। বিখ্যাত ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে তার সপ্রতিভ উপস্থিতি দেখে তৎক্ষনাৎ তার শোতে অংশ নেয়ার জন্য অপরাহ আমন্ত্রণ জানান অ্যাশকে।
-- ২০০৬ সালে ভারত সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ এক মধ্যাহ্ন ভোজে ঐশ্বরিয়া ও আমীর খানকে আমন্ত্রণ জানা। কিন্তু সে সময় ব্রাজিলে ‘ধুম টু’ ছবির শুটিংয়ে ব্যস্ত থাকায় সে আমন্ত্রণ তিনি রাখতে পারেননি।
অভিষেক ফ্যাক্ট ফাইল
ডাকনাম : অভি
জন্ম তারিখ : ৫ ফেব্র“য়ারি ১৯৭৬
রাশি : মকর
উচ্চতা : ৬ পুট ৩ ইঞ্চি
ওজন : ৭৫ কেজি
মা : জয়া ভাদুরি
বাবা : অমিতাভ বচ্চন
ভাইবোন : বোন শ্বেতা নন্দা
লেখাপড়া : মুম্বাই স্কটিশ স্কুল। এছাড়া সুইজারল্যান্ডে ও আমেরিকার বোস্টন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন।
ভাষা : হিন্দি, ইংরেজি, ফরাসী।
প্রিয় পারফিউম : এটারনিটি
প্রিয় বই : মার্লোন ব্রান্ডোর আত্মজীবনী।
বাসার ঠিকানা : প্রতীক্ষা, ১০ নম্বর রাস্তা, জেভিপিডি স্কিম, মুম্বাই ৪০০ ০৪৯, ভারত।
