ফ্লু’র অজুহাতে শো সংক্ষিপ্ত করলেন কাইলি
স্তনের ক্যানসারে দীর্ঘদিন ভুগে শল্য চিকিৎসার পর সম্প্রতি আবার মঞ্চে ফিরে এসেছিলেন অস্ট্রেলিয় তারকা কাইলি মিনোগ। কিন্তু শনিবার লন্ডনে এক লাইভ শো সংক্ষিপ্ত করে তিনি ডেরায় ফিরে যান ফ্লু’র কথা বলে। এর ফলে স্তন ক্যানসারের চিকিৎসারই পার্শ্ব প্রতিক্রিয়া কিনা এটা তা নিয়ে ভক্তমনে প্রশ্ন দেখা দিয়েছে। তবে তার মুখপাত্র চিকিৎসার সাথে এই ফ্লুর সম্পর্কের বিষয়টি অস্বীকার করেন। এদিকে কাইলির চিকিৎসক জানিয়েছেন, খুব শিগগরিই কাইলির পক্ষে মঞ্চে শো করা সম্ভব হবে না।
ম্যানচেস্টারে অনুষ্ঠিত ওই কনসার্টের মাঝামাঝি ভক্তদের হতাশ করে মিনোগি নেমে পরেন মঞ্চ থেকে। ম্যাঞ্চেস্টার ইভিনিং নিউজে দেয়া এক সাক্ষাৎকারে তার মুখপাত্র বলেন, “ ম্যানচেস্টারে কাইলি মঞ্চে উঠেছিলেন...তার শো এর অর্ধেকও সম্পন্ন করেছেন এবং তারপর দুর্ভাগ্যবশতঃ বিরতির ঠিক আগে উনি আর মঞ্চে উঠতে পারেননি।”
“গ্র“পের অন্যান্য সদস্যদের মতো কাইলিও ফ্লুতে ভুগছেন। তার ম্যানেজারও ফ্লুতে আক্রান্ত। তার স্তন ক্যানসারের সাথে এর কোন সম্পর্ক নেই।” পত্রিকাটির ওয়েবসাইট সংস্করণে ওই মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে এ কথা।
“ট্যুরের বাকি অংশে কী ঘটে সেটা দেখার অপেক্ষায় আছি আমরা। ম্যানচেস্টারে এখনো আরো ৪টা শো করা বাকী আছে আমাদের।”
কাইলির পক্ষ থেকৈ জানানো হয়েছে, যারা শো এর টিকেট কিনেছেন ইতিমধ্যে তারা যেন তা সংরক্ষন করেন। পরবর্তী শো এর সময় তা কার্যকর করা হবে।
৩৮ বছরের মিনোগি স্তন ক্যানসার থেকে ফিরে আসার পর তার ‘শোগার্ল হোমকামিং ট্যুর’ এর অংশ হিসেবে ব্রিটেন সফর করছেন।
লন্ডনের ওয়েম্বলি এরিনাতে ইতিমধ্যেই তিনি ৭টি শো করেছেন।
২০০৫ সালের মে মাসে তার স্তন ক্যানসার ধরা পরার পর মিনোগি তার মূল ‘শোগার্ল’ ওয়ার্ল্ড ট্যুর বাতিল করতে বাধ্য হন। শল্য চিকিৎসা ও কেমোথেরাপির পর গত বছর নভেম্বরে তিনি আবার গানের জগতে ফিরে আসেন।
