বিশেষ অস্কার অনুষ্ঠান নিয়ে আসছেন অপরাহ
অস্কার স্পেশাল অনুষ্ঠানের হোস্ট হয়ে আসছেন অপরাহ উইনফ্রে। এ ব্যপারে এবিসির সাথে তার একটি চুক্তিও হয়েছে। আগামী ২২ ফেব্র“য়ারি বৃহষ্পতিবার ৭৯তম অস্কার অনুষ্ঠান শুরুর ঠিক আগ মুহুর্তে প্রচারিত হবে হবে এই স্পেশাল শো যেখানে থাকবেন জুলিয়া রবার্টস, নিকোল কিডম্যান ও জেমি ফক্স। তারা প্রত্যেকে একজন করে তারকার সাথে কথা বলবেন।
জুলিয়া রবার্টস জর্জ ক্লুনির লস এঞ্জেলসের বাসায় বসে তার সাক্ষাৎকার নেবেন। কিডম্যান বেভারলি হিলস থেকে নেবেন রাসেল ক্রোর সাক্ষাৎকার। মজার ব্যপার কিডম্যানের সাথে ক্রোর এটাই প্রথম ক্যামেরার সামনে আসা। আর জেমি ফক্স কথা বলবেন সিডনি পয়টারে সঙ্গে।
এই অপরাহ উইনফ্রে অস্কার স্পেশালের সাথে বারবারা ওয়াল্টারস এর ২৫তম অ্যানুয়াল অস্কার স্পেশালের কোন বিরোধ ঘটবে না।
ওয়াল্টারস এর গেস্ট কারা হবেন তা এখনো ঘোষনা করা হয়নি। গত বছর তিনি জর্জ ক্লুনির সাক্ষাৎকার নিয়েছিলেন।
